এইচএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় প্রসেনজিত্ (১৯) নামের তেজগাঁও কলেজের এক ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে।প্রসেনজিতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসেনজিত্ তাঁর মা-বাবার সঙ্গে মোহাম্মদপুরের ১৬ রাজিয়া সুলতানা রোডে থাকতেন। প্রসেনজিত্ এ বছর তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ পরীক্ষার ফল প্রকাশের পর কলেজে এসে তিনি অনুত্তীর্ণ হয়েছেন বলে জানতে পারেন। পরে বিকেল তিনটার দিকে তিনি বাসায় ফিরে বিষপান করেন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রসেনজিতের বাবা স্বপন রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, দুই বোন এক ভাইয়ের মধ্যে প্রসেনজিত্ সবার ছোট ছিলেন।