এইচএসসিতে সৃজনশীল প্রশ্ন ২০১২ থেকে প্রথমবার শুধু বাংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা প্রথমপত্র হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে। মোট ১০০ নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে ৬০ এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৪০ নম্বরের। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সৃজনশীল প্রশ্ন চালুর লক্ষ্যে দেশের সব কটি কলেজের প্রায় সাড়ে চার হাজার বাংলা শিক্ষককে আগামী জুলাই মাসের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। আগামী বছর এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি বিষয়ের পরীক্ষা হবে। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, বাণিজ্যিক ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা ও কম্পিউটার শিক্ষায় এ পদ্ধতি কার্যকর হবে।