এইচএসসির সময়সূচি আংশিক সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে। এর মধ্যে আগের সময়সূচি অনুযায়ী ২২ ও ২৪ এপ্রিল অনুষ্ঠেয় গণিত (তত্ত্বীয়) প্রথমপত্র ও দ্বিতীয়পত্রসহ অন্য পরীক্ষাগুলো পেছানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী এখন ওই দুই দিনের পরীক্ষা হবে যথাক্রমে ১৭ ও ২০ মে। আর এই দুই দিনের পরীক্ষা হবে ২২ ও ২৪ এপ্রিল। তবে অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান।ঢাকা বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি (www.dhakaeducationboard.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।গত ১৪ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণার পর বিজ্ঞানের শিক্ষার্থীরা সময়সূচি সংশোধনের দাবিতে মানববন্ধন, ঢাকা বোর্ড ঘেরাওসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিল।