এইডস প্রতিরোধ আন্দোলনে প্রীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেই জানেন, বলিউড তারকা প্রীতি জিনতা জাতিসংঘের ইউএনএইডস প্রকল্পের শুভেচ্ছাদূত। সেই সূত্রেই এবার রাশিয়ার মস্কোয় আমন্ত্রণ জানানো হয়েছে এই তারকাকে। এইডসের মূলোৎপাটনের জন্য আয়োজিত আন্তর্জাতিক এক ফোরামে অংশ নিচ্ছেন তিনি। সেখানে এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে এবং এসব নির্মূলের প্রয়োজনীতার ওপর আলোকপাত করছেন এই তারকা। রাশিয়া সরকার ও জাতিসংঘ এই ফোরামের আয়োজক। পিটিআই।