এইডস প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা
২২ নভেম্বর ইউএনএফপিএর সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এইডস প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনএ কে এম আমির হোসেনঅতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ডা. হাসিনা বেগমসহকারী প্রতিনিধি, জাতিসংঘ জনসংখ্যা তহবিলঅধ্যাপক মো. নজরুল ইসলামসাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ডা. মো. আবদুল ওয়াহিদলাইন ডাইরেক্টর, জাতীয় এইডস ও এসটিডি প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর।ডা. খন্দকার এজাজুল হকএইচআইভি কর্মকর্তা, জাতিসংঘ জনসংখ্যা তহবিলডা. হালিদা হানুম খন্দকারনির্বাহী পরিচালক, ক্যাপমুহাম্মদ জাহাঙ্গীরগণমাধ্যমকর্মীআবু ইউসুফ চৌধুরীপরিচালক, পায়াকট বাংলাদেশএম এস মুক্তিনির্বাহী পরিচালক, মুক্ত আকাশ বাংলাদেশড. রওনাক ফৈজী খানপরিচালক (এইচআইভি-এইডস), টিম লিডার (বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন, কনসোর্টিয়াম-জিপি ৯০৮)মো. আবদুল খালেকসহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকাডা. মো. আবদুল বাছিতসিভিল সার্জন, টাঙ্গাইলডা. দীপক কুমার বিশ্বাসনির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), হাসাব সৈয়দা সেলিনা পারভীনটিম লিডার, হাসাবআফরোজা বীথিজেনারেল সেক্রেটারি, বাংলাদেশ এইডস প্রিভেনশন সোসাইটি (ব্যাপস)আসমা পারভীনউপপরিচালক, আশার আলো সোসাইটি।ঝুমকা রাণীআশার আলো সোসাইটিসালেহ আহমেদনির্বাহী পরিচালক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিডা. ছাইদুর রহমানডিপিএম, জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম।মো. শাখাওয়াত ইমরানন্যাশনাল ইয়ুথ ফোরাম ফৌজিয়া সুলতানান্যাশনাল ইয়ুথ ফোরাম এ এস এম মাহবুবুল আলমযুগ্ম সচিব, জাতীয় সংসদ সচিবালয়ডা. মো. এনামুল হকন্যাশনাল কনসালট্যান্ট, এইচআইভি/ এইডস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশএ এইচ এম শামছুল আজাদউপপরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটসমতিউর রহমানসম্পাদক, প্রথম আলোসঞ্চালকআব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুমইউএনএফপিএর সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এইডস দিবস সামনে রেখে আমাদের এই আয়োজন। এর মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা সৃষ্টি করা। এমন পরিবেশ গড়ে তোলা, যেন বাংলাদেশ এইডস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকার কথা বিশেষভাবে আলোচনা করব। বাংলাদেশ পরিস্থিতিকে সামনে রেখে সবাই আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশে এইডস পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, আমাদের দেশে দুই হাজার থেকে ১১ হাজার এইডস-আক্রান্ত মানুষ আছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।আলোচনার শুরুতে আজকের গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেনকে বলার জন্য অনুরোধ করছি।এ কে এম আমির হোসেনএইচআইভি-এইডস নিয়ন্ত্রণে সরকারের স্বাস্থ্য বিভাগ বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। প্রথমেই ভিসিটি টেস্ট নিয়ে আলোকপাত করি। আমাদের কিছু নির্দিষ্ট সেন্টার আছে, কেউ নিজেকে সন্দেহভাজন মনে করলে সেখানে গিয়ে ব্লাড টেস্ট করাতে পারেন। এসব সেন্টারে ব্লাড টেস্টের ক্ষেত্রে বেশ কিছু নিয়মনীতি মেনে চলা হয়। এ ব্যাপারে অনেকেরই জানা আছে। যাঁদের জানা নেই, তাঁদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখানে যাঁর ব্লাড টেস্ট করা হবে, তার ফলাফল যদি পজিটিভ হয়, সে ক্ষেত্রে শুধু তাঁকেই জানানো হবে। তাঁর অনুমতি ছাড়া অন্য কাউকেই জানানো হবে না। নীতিগতভাবে এই পলিসি মানা হয়। এর ব্যতিক্রম হবে না। যিনি আক্রান্ত, তাঁকে আমরা রোগী বলতে পারি। এ ক্ষেত্রে রোগীকে সতর্ক করে দেওয়া হয়, যেন তিনি নিরাপদ জীবন যাপন করতে পারেন। সরকারের তরফ থেকে বিষয়টি রোগীর স্বামী বা স্ত্রীকেও জানানো হয় না। সমাজেও এটা প্রকাশ করা হয় না। আপনার একজন প্রতিবেশী এইচআইভি পজিটিভ, কিন্তু তা আপনি বা সমাজের কেউ জানতে পারবেন না। ফলে রোগী সহজেই নিজেকে চিকি ৎ সার আওতায় এনে সংকোচহীন জীবন যাপন করতে পারেন। ডা. খন্দকার এজাজুল হক এইচআইভি-এইডস বিষয়টি শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি আর্থসামাজিক সমস্যা। এটা সবার জন্য সমানভাবে ঝুঁকিপূর্ণ নয়। বিশেষ জনগোষ্ঠী আছে, যাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। খদ্দের ও যৌনকর্মীরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ। অন্যান্য জনগোষ্ঠী ঝুঁকির বাইরে, তা বলা যাবে না। অনেক যৌনকর্মী বিশেষ একটি গণ্ডির মধ্যে থাকে, যাকে আমরা যৌনপল্লি বলে থাকি। যৌনপল্লিতে যেসব যৌনকর্মী তাঁদের খদ্দেরদের সঙ্গে ঝুঁকিপূর্ণ যৌনকর্মে লিপ্ত হন, তাঁদের মধ্যে এইচআইভি সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। উল্লেখ্য, যৌনপল্লিগুলো থেকে নারী পাচারের ঘটনা ঘটে। নারী নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটে। আমরা এইচআইভি-এইডস নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, যৌনকর্মীদের অনেকেই জানেন, কীভাবে এইচআইভি সংক্রমিত হয়। যেসব সামগ্রী ব্যবহার করে নিরাপদ যৌনকর্ম করা যায়, সে বিষয়ে তাঁদের স্পষ্ট ধারণা আছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাঁরা নিরাপদ যৌনকর্ম থেকে বঞ্চিত হন, যা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমরা জানি, জেলা এইডস কমিটি আছে। ডিসি মহোদয়ের চেয়ারম্যানশিপের মাধ্যমে ওই এলাকার সমন্বয় নিশ্চিত করা হয়। ডিসি মহোদয়দের ইচ্ছা ও প্রচেষ্টার হয়তো কোনো ত্রুটি নেই, কিন্তু সমন্বয় সাধনের কর্তব্যটি সঠিক বাস্তবায়ন না হওয়ায় পুরোপুরিভাবে তাঁদের সহযোগিতা আমরা গ্রহণ করতে পারছি না।স্কুল কারিকুলামে সরকার এইচআইভি-এইডস বিষয় অন্তর্ভুক্ত করেছে। জেলা শিক্ষা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করে জানতে পেরেছি, অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যালয়গুলোতে এ বিষয়টি বাদ দিয়ে পড়ানো হয়। প্রাথমিক পর্যায়ে অভিভাবকেরা তাঁদের সন্তানকে পড়ানোর ক্ষেত্রে এইচআইভি-এইডস বিষয়টি এড়িয়ে যান বা জানাতে লজ্জা বোধ করেন। স্থানীয় প্রশাসনের এ ক্ষেত্রে অনেক কিছু করার আছে। সরকার বিভিন্ন পলিসির দিকনির্দেশনা দিয়ে দেবে, কিন্তু তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এইচআইভি পজিটিভ এবং যৌনকর্মীরা সমাজে নানা অপবাদ ও বৈষম্যের শিকার হন। এর ফলে তাঁরা সরকারের স্থানীয় পর্যায়ে চিকি ৎ সার সুযোগ গ্রহণ করতে পারেন না। স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব দিক থেকে পিছিয়ে থাকা এ জনগোষ্ঠীকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সহযোগিতা করতে হবে। শুধু এইচআইভি পজিটিভি বা যৌনকর্মীদের নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কীভাবে ঝুঁকিমুক্ত যৌনকর্ম ও এইচআইভি-এইডস সম্পর্কে অবহিত ও সচেতন করা যায়, সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।ডা. ছাইদুর রহমানআমি প্রথমেই জেলা কমিটিগুলোকে কার্যকর ভূমিকা বাস্তবায়নের কথা বলব। কমিটিগুলোতে অবস্থানরত ব্যক্তিদের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণকে নিয়ে আলোচনায় বসতে হবে।আমি যখন ফরিদপুর প্রশাসনে কাজ করেছি, তখন সেখানের প্রতিটি উপজেলায় ঘুরেছি। এ বিষয়ে অধিকাংশ জায়গায় তেমন কোনো কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে না। এমনকি এইচআইভি তথ্যসংবলিত বিলবোর্ডগুলোও সব উপজেলায় নেই। একবার সিলেট সফরকালে হবিগঞ্জের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দেখলাম, তাঁরা এইচআইভি সম্পর্কে অবহিত। এর পরও এইচআইভি পজিটিভ ব্যক্তিদের তাঁরা বাসাভাড়া দেন না। সামাজিক বৈষম্যের এই দিকগুলোতে স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। আমরা ইপিআই কার্যক্রমে যেভাবে সফল হয়েছি, বার্ড ফ্লুর কার্যক্রমে যেভাবে সফল হয়েছি, ঠিক একইভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করা যেতে পারে। ইপিআই কার্যক্রমে দেশের এমন অঞ্চলে গিয়েছি, যেখানে বিদ্যু ৎ নেই, সুপেয় পানি নেই, চিকি ৎ সাসেবার সুব্যবস্থা নেই, অথচ সেখানেও আমরা সফল হয়েছি। বিভিন্ন এনজিও যদি আরও বেশি কার্যকর হয় ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা পায়, তাহলে এইচআইভি-এইডস কার্যক্রম বাস্তবায়ন গতিশীল হবে। অন্যদিকে, গণসচেতনতা বৃদ্ধির দিকে জোর দিতে হবে, তবেই আমরা সফল হব। ডা. মো. আবদুল বাছিতপ্রত্যেক জেলার এইচআইভি-এইডস বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে হবে। আমি একজন সিভিল সার্জন হিসেবে টাঙ্গাইলে কর্মরত সব বেসরকারি সংস্থাকে চিহ্নিত করেছি। তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করে, সেসব তথ্য বিস্তারিতভাবে সংগ্রহ করেছি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় করে আমার জেলার স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। আমি টাঙ্গাইল জেলার স্থানীয় প্রশাসন যেমন—জেলা প্রশাসক ও এসপি মহোদয়দের সঙ্গে আলোচনা করে এইচআইভি-এইডস কার্যক্রম বাস্তবায়নের সমন্বিত প্রয়াস চালাচ্ছি। আমাদের এইচআইভি-এইডস কমিটির সভা যেন নিয়মিত হয়, সেদিকে নজরদারি করছি। কমিটিগুলোতে স্থানীয় বিভিন্ন নেতাকে অন্তর্ভুক্ত করলে সামাজিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা অনেক সহজ হবে বলে আমার বিশ্বাস। টাঙ্গাইল জেলার প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদানের সময় এইচআইভি-এইডস বিষয়ে বিস্তারিত বলার নির্দেশ দিয়েছি এবং সেভাবেই সবাই কাজ করছেন। তাঁরা জনগণকে এ বিষয়ে সচেতন করে তুলছেন।আগামী দিনগুলোতে পোস্টার, বিলবোর্ড—এগুলো যেন সহজবোধ্য ও আরও আকর্ষণীয় করে তৈরি করা হয়, যথাযথ স্থানে স্থাপনের সঠিক পদক্ষেপ নেওয়া হয়, সে জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করছি। স্থানীয় পর্যায়ে আমাদের কার্যক্রমগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য স্থানীয় পর্যায়ের গণমাধ্যমগুলোকে আমরা সংগঠিত করতে চাই। আমাদের জেলা ও উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম ও আলোচনায় বিশেষ দিকগুলো যেন গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ের প্রচারমাধ্যমগুলোতে স্থান পায়, সে জন্য কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ করছি।আমাদের দেশের যৌনপল্লিগুলোর জীবনযাত্রার মান ও কলকাতার যৌনপল্লির যৌনকর্মীদের জীবনযাত্রার মানের মধ্যে অনেক তফাত রয়েছে। আমাদের দেশের যৌনকর্মীদের কি কলকাতার যৌনকর্মীদের মতো স্বাস্থ্যসচেতন ও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপনের সুযোগ করে দিতে পারি না?সবশেষে একজন ব্যক্তি এইচআইভি পজিটিভ চিহ্নিত হওয়ার পর তিনি যেন হতাশ না হন, সে জন্য তাঁকে উ ৎ সাহ দিতে হবে। স্বাভাবিকভাবে বেঁচে থাকার পথ দেখিয়ে দিতে হবে। তাঁরা যেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে লক্ষ রাখতে হবে। স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কর্মরত ব্যক্তিদের সবার সহযোগিতা পেলে টাঙ্গাইল জেলাকে অবশ্যই এইচআইভি-এইডসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারব।ড. রওনাক ফৈজী খানআমরা সাধারণত স্ট্রিট, হোটেল বা আবাসিক এলাকার যৌনকর্মীদের নিয়ে কাজ করছি। আমি বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনে কাজ করছি। দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। আমাদের মোট ৫২টি সেন্টার রয়েছে। আমরা ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) অ্যাপ্রোচে কাজ করি। এইডস নিয়ে কাজ করতে গিয়ে অধিকাংশ জায়গায় মানুষের সহযোগিতা পাইনি। পরবর্তী সময়ে স্থানীয় নেতাদের সহযোগিতায় যখন আমরা ছোট ছোট অ্যাডভোকেসি সভা আয়োজন করলাম, তখন অনেকাংশেই আমাদের এ কার্যক্রম গ্রহণযোগ্যতা পাওয়া শুরু করল। এ জন্য জেলা কমিটিগুলোতে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় নেতাদের সমন্বয় করা অতি গুরুত্বপূর্ণ। অপবাদ ও বৈষম্য যৌনকর্মীদের সামনে এগিয়ে আসার পথে বাধাস্বরূপ। এর ফলে তাঁরা কোনো মেনস্ট্রিম ক্লিনিক বা হাসপাতালে চিকি ৎ সাসেবা নিতে চান না। আমাদের ভিয়েনা কনফারেন্সে একটা বড় স্লোগান ছিল, ‘অনলি রাইটস ক্যান মেক দ্য রংস গো অ্যাওয়ে’। সুতরাং মানবাধিকারের বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে কাজ করতে পারলে স্বাভাবিকভাবেই অপবাদ ও সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে। একজন ব্যক্তি এইচআইভি পজিটিভ, আইভিইউ, এমএসএম বা যৌনকর্মী যা-ই হোন, তিনি তো একজন মানুষ। তাই মানুষ হিসেবে বিবেচনা করে তাঁকে প্রয়োজনীয় সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজে অন্যদের মতো তাঁরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। এ বিষয়গুলো আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে না পারলে আমরা কাজটা সফলভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারব না। এর পরও বলব, আমরা অনেক দূর এগিয়েছি। বর্তমানে আমাদের ১০০টির বেশি ড্রপ ইন সেন্টার আছে, অনেক আইডিইউ সেন্টার আছে, এমএসএম নিয়ে কাজ হচ্ছে। এগুলো সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে।ফৌজিয়া সুলতানা বর্তমান বিশ্বে ৭০০ কোটি মানুষের বসবাস। এর মধ্যে তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। সাধারণত আমরা পরিবারের পিতা-মাতার কাছ থেকে আমাদের প্রাথমিক শিক্ষাগুলো পেয়ে থাকি। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পরবর্তী শিক্ষাগুলো বিস্তারিত পাই। কিন্তু এ বিষয়ে প্রকৃত শিক্ষা পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান কোনো জায়গা থেকেই আমরা সঠিকভাবে পাচ্ছি না। পিতা-মাতা তাঁর সন্তানদের সঙ্গে এ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে লজ্জা বোধ করেন। শিক্ষকেরাও এ বিষয়ে পাঠদান করতে বিব্রত বোধ করেন। এর ফলে আমরা তরুণেরা অনেক সময় নানা ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হই। এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, তা জানা থাকে না। অন্যদিকে, আমরা তরুণেরা এ বিষয় সম্পর্কে অভিভাবক বা শিক্ষকদের কাছ থেকে জানতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ি। প্রথমেই এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।এইডস বিষয়টি কী? কোথায় গেলে এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব? এইডস কীভাবে ছড়ায় এবং কীভাবে এর প্রতিরোধ করা যায়? কোথায় গেলে এর প্রকৃত চিকি ৎ সাসেবা গ্রহণ করা যাবে—এ বিষয়গুলো সম্পর্কে তরুণদের সুস্পষ্ট ধারণা দিতে হবে। ফলে তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা তরুণেরা অনেকেই ভিন্ন ভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকি। যখন আমরা এইডস নিয়ে কাজ করতে চাই, তখন তারা আমাদের অনুমতি দেয় না। আবার অনেক সময় লোকালয়ে কাজ করতে গিয়ে দেখি, সেখানকার মানুষজনও আমাদের সহযোগিতার হাত বাড়ায় না। ফলে তরুণদের বিষয়টি নিয়ে কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যায়, লজ্জা বোধ আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে আমাদের সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের অভিভাবকেরা মেয়েদের পাত্র খোঁজার সময় পছন্দের তালিকায় প্রবাসী ছেলেদের সামনের দিকে রাখেন। কিন্তু প্রবাসী ছেলেরা সুস্বাস্থ্যের অধিকারী কি না, তাঁদের এ ধরনের কোনো সমস্যা আছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সচেতনতা অনেকাংশেই কম। তাই আমি মনে করি, বিয়ের আগে পাত্র ও পাত্রীর স্বাস্থ্য সার্টিফিকেট নিশ্চিত করা উচিত। মুহাম্মদ জাহাঙ্গীর আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথায় চলবে না। জেলা প্রশাসনের যে লাইন মিনিস্ট্রি আছে বা জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, সেখান থেকে যদি দিকনির্দেশনা দেওয়া হয়, তাহলে তারা গুরুত্বের সঙ্গে এ বিষয় নিয়ে কাজ করবে। এইডস নিয়ে তারা স্থানীয় পর্যায়ে কী ধরনের প্রোগ্রাম করবে, কোন বিষয়ে প্রচারণা চালাবে, কী কী দায়িত্ব পালন করবে—এসব বিষয়ে যদি সুস্পষ্ট দিকনির্দেশনা আসে এবং এর যথাযথ মনিটরিং করা হয়, সে ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসনের দায়িত্ববোধ অনেকাংশে বেড়ে যাবে। আমাদের দেশের সব জেলা এইডসের প্রভাবে ঝুঁকিপূর্ণ নয়। স্বল্পসংখ্যক জেলা ঝুঁকির আওতায় আছে। সুতরাং ঝুঁকিপূর্ণ জেলাগুলো চিহ্নিত করে শুধু ওইসব জেলার প্রশাসনের প্রতি আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। আমরা যদি এইচআইভি-এইডসের বিপক্ষে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে চাই, তাহলে কেন্দ্রীয়ভাবে একটা মিডিয়া কৌশলপত্র থাকা উচিত। মিডিয়াকে কোন জায়গায় কাজে লাগাব, কীভাবে কাজে লাগাব—এগুলো ওই কৌশলপত্রের অংশ হবে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বা বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করলেই এর সমাধান হবে না। বিজ্ঞাপনগুলো ইফেক্টিভ হতে হবে। বিজ্ঞাপনের ভাষা এবং বিলবোর্ডের চিত্র ও ভাষা সহজবোধ্য হতে হবে, আকর্ষণীয় হতে হবে। এইডসবিষয়ক স্লোগানগুলো গবেষণামূলক হতে হবে। পোস্টার ও বিলবোর্ডগুলো এমন স্থানে স্থাপন করতে হবে, যেন সহজেই মানুষের দৃষ্টি পড়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক, সামাজিক ও অন্যান্য বিষয়ের অসংখ্য সিভিল সোসাইটি ফোরাম আছে এবং তারা অনেক সক্রিয়। দুঃখজনক হলেও সত্য, এখনো এ দেশে স্বাস্থ্যবিষয়ক শক্তিশালী কোনো সিভিল সোসাইটি ফোরাম গড়ে ওঠেনি, যারা সরকারের নানা পলিসি নিয়ে কথা বলবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীতি নিয়ে কথা বলবে, মানুষের স্বার্থ নিয়ে কথা বলবে। এম এস মুক্তি আমি এইচআইভি পজিটিভদের নিয়ে কাজ করি। আমাদের সংগঠনের নাম মুক্ত আকাশ বাংলাদেশ। আমরা কেয়ারের সাপোর্টে অনেক দিন ধরেই এ বিষয় নিয়ে কাজ করছি। আমরা সরকারি হাসপাতালগুলো থেকে খুব বেশি সহযোগিতা পাই না। একজন এইচআইভি পজিটিভের অপারেশন করাতে গেলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। কোনো কোনো সময় সরকারি হাসপাতালগুলো থেকে এইচআইভি পজিটিভ বা একজন যৌনকর্মী চিকি ৎ সাসেবা গ্রহণ করতেই পারছেন না। এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দিতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে এবং সম্মানের সঙ্গে যেন তাঁদের চিকি ৎ সা দেওয়া হয়, সেদিকে দৃষ্টি দিতে বলব।একজন এইচআইভি পজিটিভ রোগী যেন তাঁর নিজ এলাকায় চিকি ৎ সাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। এইচআইভি-আক্রান্ত ব্যক্তিদের এআরভি ট্রিটমেন্ট দেওয়া হয়। গ্লোবাল ফান্ডের সহযোগিতায় ২০১২ সাল পর্যন্ত আমরা আক্রান্ত ব্যক্তিদের এআরভি দিতে পারব। ২০১২ সালের পর এইচআইভি আক্রান্ত ব্যক্তিদর আমরা কীভাবে ট্রিটমেন্ট করব? ২০১২ সালের পর আক্রান্ত ব্যক্তিদের কী তাহলে চিকি ৎ সাসেবা দেওয়া হবে না? এ বিষয়ে এখন থেকেই ভাবার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। চিকি ৎ সাসেবা প্রদানের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থান সামনের দিকে। সরকারি প্রতিষ্ঠানগুলো কেন সামনের দিকে থাকবে না? তারা বলছে, সুচিকি ৎ সা প্রদান করবে, কিন্তু বাস্তবে দেখা যায়, এইচআইভি রোগী শুনলেই তার চিকি ৎ সা পাওয়া দুরূহ হয়ে ওঠে। স্থানীয় পর্যায়ে এইচআইভির ফলোআপ করে এনএসপি। এনএসপির মাধ্যমেই আমরা আমাদের কো-অর্ডিনেশন কন্ট্রোল করি। অথচ এনএসপিদের এত বেশি ট্রান্সফারের ঘটনা ঘটে যে আমরা আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে পারি না। একজন এনএসপির সঙ্গে পরামর্শ করে আমরা যখন কার্যক্রম শুরু করতে যাই, ঠিক তখনই তিনি ট্রান্সফার হয়ে চলে যান। তাঁর জায়গায় নতুন একজন এনএসপি আসেন। এনএসপির সঙ্গে আমাদের আবার নতুন করে বসতে হয় এবং পরবর্তী কর্মসূচি হাতে নিতে হয়। সময়ের সঙ্গে আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারছি না। ফলে আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি। এদিকে দৃষ্টি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। এ এইচ এম শামছুল আজাদবাংলাদেশ স্কাউটস তরুণদের নিয়ে কাজ করে। আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এ বিষয়ে কয়েক বছর ধরেই প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের এ কাজে ইউএনএফপিএ, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তারা আমাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এসব কার্যক্রম চলমান। গত পাঁচ বছরে আমরা প্রায় ১০ হাজার স্কাউটস ও রোভারকে এক দিনব্যাপী ওরিয়েন্টেশনের মাধ্যমে এইডস প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষিত করেছি। তাদের মাধ্যমে এই বার্তাগুলো পরবর্তী সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার করেছি। ২০০৯ সালে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য ক্যাম্প করেছি। সেখানে এইচআইভি-এইডস বিষয়ে তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করতে পেরেছি। আমাদের অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান দেওয়া হয়েছে। এইচআইভি-এইডস নিয়ে বাংলাদেশের জনমনে যে শঙ্কা ছিল, তা স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে অনেকটা দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর কিছু কৌশল অবলম্বন করলে জনগণের মাঝে দ্রুত সচেতনতা বৃদ্ধি করা যাবে। জেলা পর্যায়ের মতো উপজেলা পর্যায়েও কমিটি করা যেতে পারে। প্রতি মাসেই প্রাথমিক ও হাইস্কুলের প্রধান শিক্ষকদের একটা সমন্বয় সভা হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০ মিনিট এইডস নিয়ে খোলামেলা আলোচনা করলে শিক্ষকদের লজ্জা বোধটা অনেকাংশে দূর হয়ে যাবে। পরবর্তী সময়ে তাঁরা এইডস বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে বিব্রত বোধ করবেন না। সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ধীরে ধীরে ছাত্র-শিক্ষকের মধ্যবর্তী বাধা ভেঙে যাবে। শিক্ষার্থীরাও তাদের বন্ধুদের সঙ্গে বিষয়গুলো আলোচনা করতে লজ্জা বোধ করবে না। এর ফলে সবার মধ্যে দ্রুত সচেতনতা ছড়িয়ে পড়বে। এইচআইভি শুধু যৌনকর্মীদের মাধ্যমেই ছড়ায় না, একজনের শরীরের রক্ত অন্যের শরীরে দেওয়ার মাধ্যমে এবং মাদকসেবীদের মাধ্যমেও ছড়াতে পারে। স্থানীয় প্রশাসন তার এলাকার মাদক স্পটগুলো সম্পর্কে অবহিত। তারা একটু আন্তরিক হলে অবশ্যই মাদকের প্রভাব বন্ধ করা সম্ভব হবে।ঝুমকা রাণীএকজন এইচআইভি পজিটিভ ব্যক্তি সমাজের সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। এইচআইভি-এইডস হলে মারা যায়, এমন ধারণা অধিকাংশ মানুষের মনে বাসা বেঁধে আছে। এইচআইভি পজিটিভ হলেও সুনির্দিষ্ট চিকি ৎ সাসেবা গ্রহণ ও বিশেষ নিয়মনীতি পালনের মাধ্যমে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব—এটা তাঁরা জানেন না। ফলে যখন তাঁরা সামাজিক বৈষম্যের শিকার হন, তখন অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েন। যখন আমরা ভিসিটি করাই, কাউন্সেলিং করাই, তখন এ বিষয়গুলো বুঝতে পারি, তাঁরাও সমাজের আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।এইচআইভি-আক্রান্ত ব্যক্তিদের জন্য এআরভি খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করছি, যেন এআরভি দীর্ঘমেয়াদি করা হয়। এমন কিছু পরিবার আছে, যেখানে একটা সন্তানের মা-বাবা এইচআইভি পজিটিভ, কিন্তু সন্তানের নেগেটিভ। পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগের পর এসব সন্তান অসহায় হয়ে পড়ে। তারা সমাজে নিগৃহীত অবস্থায় বসবাস করে। এসব অসহায় পরিবারের সন্তানের শিক্ষা, চিকি ৎ সা ও স্বাভাবিক মানুষের জীবন নিয়ে বেঁচে থাকা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি। সালেহ আহমেদলোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও হেলথ অথরিটির দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা খুবই জরুরি। আমরা যাঁরা মাঠে কাজ করছি, তাঁদের সবারই এইচআইভি-এইডস প্রতিরোধের পদ্ধতিগুলো সম্পর্কে জানা আছে। আমার মনে হয়, খুব কমসংখ্যক স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের এইচআইভি প্রতিরোধের পদ্ধতিগুলো সম্পর্কে ভালো ধারণা আছে। সব স্থানীয় প্রতিনিধির এ সম্পর্কে জানা থাকা দরকার। তাহলে আমাদের কাজগুলো আরও বেগবান হবে। অধিক ঝুঁকিপূর্ণ ব্যক্তিও যেন স্বাভাবিক চিকি ৎ সার আওতার অন্তর্ভুক্ত হন, আইনি অধিকার বজায় থাকে ও আর্থসামাজিক দিকগুলো নিশ্চিত করতে পারেন, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক ভালো ব্যবস্থা আছে। আমরা যদি এর প্রকৃত ব্যবহার করতে পারি, কাজটা অনেক সহজ হয়ে যাবে। স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের উচ্চপর্যায় থেকে মনিটরিংয়ের মাধ্যমে কাজ করাতে পারলে অনেক বেশি সফল হব আমরা। আর একটি জায়গায় আমাদের খুব বেশি জোর দিতে হবে। এখনই উপযুক্ত সময়। আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ হলো তরুণ। আমরা যদি তরুণ সমাজের মধ্যে বিষয়টি ভালোভাবে নিয়ে যেতে পারি, সেটা আমাদের অনেক বড় একটা অর্জন হবে। স্থানীয় পর্যায়ে শিক্ষকদের নিয়ে যদি আলাদা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, মোটিভেশন কোর্স করানো হয়, সে ক্ষেত্রে আমরা অনেকটা সফল হতে পারি। বিভিন্ন অফিস, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট, ক্লাব ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এইচআইভি-এইডসবিষয়ক সহজবোধ্য পোস্টার ও বিলবোর্ড স্থাপন করলে অনেকটা কার্যকর হবে। ডা. হালিদা হানুম খন্দকারকয়েক বছর ধরে এইচআইভি-আক্রান্তদের চিকি ৎ সা প্রদান করছি। এইডস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকাটা অধিক গুরুত্বপূর্ণ। ১৯৮৫ সালে আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখনও এ দেশে এইডস আসেনি। সে সময় ন্যাশনাল এইডস কমিটি, ন্যাশনাল টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল। তখন থেকেই আমার কাজের শুরু হয়। পরবর্তী সময়ে সরকার একের পর এক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া সচল রেখেছে। এমনকি ২০১৫ সালে এইডস বিষয়ে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, সে সময় আমরা কোন ধরনের কাজ করব, এমন অগ্রিম পরিকল্পনাও সরকার তৈরি করেছে। অনেক সুন্দর পরিকল্পনা তৈরি করার পর তা কার্যকর করার ক্ষেত্রে আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাই। এ জন্য অ্যাকসেস ও ডিনায়াল—এ দুটো বিষয়ের ওপর বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব। অ্যাকসেস বলতে আমি মনে করি, ভিসিটি বা এইচআইভি-আক্রান্ত ব্যক্তিদের চিকি ৎ সার সুযোগ। ডিনায়াল বলতে এইচআইভি-আক্রান্ত ব্যক্তিরা চিকি ৎ সাসেবা গ্রহণ করতে গিয়ে হাসপাতালগুলোতে যে বৈষম্যের শিকার হচ্ছেন বা তাঁদের চিকি ৎ সাসেবা প্রদান করা হচ্ছে না, এটাই বুঝি।আমরা কনডম প্রমোশনে জোর দিতে পারি। ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার বড়ি বিতরণ করছেন, যা শুধু মেয়েদের জন্য। ছেলেদের কি কোনো দায়িত্ব নেই? তাহলে কেন সরকার তাঁদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছে না? ডিনায়াল বিষয়টি এখনো পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সমাজে। ১৯৯৮ সালে একজন সন্তানসম্ভবা মাকে নিয়ে প্রত্যেক হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছিলাম, কিন্তু এইডস রোগী বলে কেউ তাঁকে ভর্তি করাতে রাজি হয়নি। পরবর্তী সময়ে আমরা রোগীর বাড়িতে গিয়ে শিশুর জন্মদানের ব্যবস্থা করে এসেছিলাম। চলতি বছরের অক্টোবর মাসে এসেও আমাকে একই ধরনের সমস্যায় পড়তে হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে যদি এই চিত্র দেখতে হয়, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এসব রোগীর বৈষম্যের শিকার হওয়াটাই স্বাভাবিক। ১৯৯৮ থেকে ২০১১—আমরা বিশাল একটা সময় অতিক্রম করেছি। এর মাঝে গ্লোবাল ফান্ড বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি। অনেক সভা করেছি, গোলটেবিল বৈঠক করেছি ও প্রশিক্ষণ কর্মশালা করেছি। তাহলে সুফলটা কোথায়? এত কিছু জানার পরও কেন আমাদের এই মানসিকতা? তাঁরা কি মানুষ নন? একজন সংক্রমিত ব্যক্তি তো আপনার আপনজনও হতে পারেন। সে ক্ষেত্রে আপনি কী করবেন? জনসাধারণ নয়, চিকি ৎ সকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলব। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ এস এম মাহবুবুল আলমআজকের গোলটেবিল বৈঠকের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। প্রতিটি জেলা প্রশাসক তাঁর জেলা কমিটির সভাপতি। সব জেলা প্রশাসক এ বিষয়ে সমানভাবে অবহিত নন। জেলা প্রশাসকদের জাতীয় পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ ও প্রণোদনা দিতে পারলে প্রতিটি জেলা কমিটি সচল হয়ে উঠবে। একই সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষের মনিটরিংটাও অতি গুরুত্বপূর্ণ।আরেকটি বিষয় হচ্ছে, আমাদের মধ্য থেকে সংকোচ দূর করতে হবে। আমি থাইল্যান্ডে গিয়ে দেখেছি, তারা কনডম প্লাজা নামে একটি শপিংমল তৈরি করেছে। সেখানে ছোট-বড় সবাই নিঃসংকোচে যাতায়াত করছে। আমি সেখানকার স্কুলবাচ্চাদের জিজ্ঞেস করে জানতে পারি, তারা এটা সম্পর্কে অবহিত। এটা নিয়ে তাদের মধ্যে কোনো সংকোচ নেই। যে জিনিসটা জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে, মরণব্যাধি থেকে ঝুঁকিমুক্ত রাখবে, সেটা সম্পর্কে জাতীয় পর্যায়ে আমাদের মধ্যে এত সংকোচ! তাহলে দেশের গ্রামাঞ্চলে এ শব্দটা কীভাবে উচ্চারণ করবে? গ্রামাঞ্চলের মানুষেরা একদিকে বেশি লজ্জাশীল, অন্যদিকে ফতোয়াবাজের ভয় আছে। তাই আমাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে।রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে যাঁরা দলমত-নির্বিশেষে জনগণের জন্য কাজ করেন, এমন মানুষকে এ কাজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রতিনিধি হিসেবে তাঁরা জনগণের খুব কাছে যেতে পারেন। তাঁদের সার্ভিসটাকে আমরা কাজে লাগাতে পারি। নবম জাতীয় সংসদ চলাকালে ইতিমধ্যেই আমরা ১১টি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করেছি, যেখানে জনসংখ্যা সমস্যার পাশাপাশি এইচআইভি-এইডস বিষয়েও তাঁদের ওরিয়েন্টেড করেছি। এসব প্রশিক্ষিত ব্যক্তির কেউ কেউ দেশের বাইরে গিয়ে এইডস-বিষয়ক কর্মশালায় নেতৃত্ব দিচ্ছে এবং তাদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসিত হচ্ছে। এক কথায়, সমাজের সব শ্রেণীর সচেতন মানুষকে এক প্ল্যাটফরমে এনে সম্মিলিত প্রচেষ্টা প্রণয়ন করলে ম্যালেরিয়া, স্মল পক্স, পোলিও—এসব বিষয়ের মতো এইডস প্রতিরোধে আমরা সফল হব।সৈয়দা সেলিনা পারভীনআমি হাসাবে টিম লিডার হিসেবে কাজ করছি। হাইরিস্ক গ্রুপ, যৌনকর্মী, এমএসএম, আইডিইউ এদের নিয়ে আমরা কাজ করি। আমি যৌনকর্মীদের ওপর গুরুত্ব দিয়ে বলব, এইচআইভি প্রতিরোধে শুধু কনডম প্রমোশন যথেষ্ট নয়। কাজের অভিজ্ঞতা থেকে আমরা এ কথা জোর দিয়ে বলতে পারি।যৌনকর্ম এক ধরনের ব্যবসা। এ ক্ষেত্রে শুধু যৌনকর্মীরাই এর অন্তর্গত, তা নয়। সেখানে যৌনকর্মীদের ক্লায়েন্ট আছে। লোকাল একটা পাওয়ার স্ট্রাকচার সেখানে কাজ করছে, যারা এটাকে আর্নিং সোর্স হিসেবে বেছে নিয়েছে। সে ক্ষেত্রে যৌনকর্মীদের এমপাওয়ার করাটা খুবই জরুরি। তারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী। ফলে সরকারের গৃহীত অনেক সুযোগ-সুবিধা থেকেই তারা বঞ্চিত হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে অবহিত না থাকায় সেগুলো তারা গ্রহণ করতে পারছে না।আমরা দেখেছি, যৌনপল্লিগুলোতে যৌনকর্মীদের কনডম-সচেতনতা আছে এবং তাঁরা এইচআইভি-এইডস বিষয়েও জানেন। তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকায় তাঁরা কনডম ব্যবহার করতে পারছেন না। সরকারের হেলথ নিউট্রেশন ও পপুলেশন সেক্টরে যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে এ বিষয়টিকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করছি। বিভিন্ন ডোনারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি। প্রজেক্টগুলো শেষ হয়ে গেলে সার্ভিসগুলোও বন্ধ হয়ে যায়। এ কাজগুলো সরকারের কাজের অন্তর্ভুক্ত করতে পারলে একটা টেকসই ফলাফল দেখতে পারব।শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পাঠ্যপুস্তকে এইচআইভি-এইডস বিষয় অন্তর্ভুক্ত করেছে। আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী স্কুল বা কলেজে যেতে পারছে না, তাহলে তারা কীভাবে বিষয়টা সম্পর্কে অবহিত হবে? তাই সব মিলিয়ে আমি মনে করি, সমন্বিত উদ্যোগ খুবই জরুরি। মো. শাখাওয়াত ইমরানসচেতনতা ও বাস্তবায়ন—এ দুটি বিষয় আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এইডস কী? কেন হয়? কোথায় গেলে এর চিকি ৎ সা পাওয়া যাবে? এইডস কীভাবে ছড়ায়? কীভাবে এর চিকি ৎ সা করা হয়? প্রথমত সব জিজ্ঞাসার বিস্তারিত সমাধান সব পর্যায়ে আমরা জানতে চাই। শুধু মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকেই এইডস বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকগুলোতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান দেওয়ার জন্য তরুণদের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। আলাদাভাবে কিছুসংখ্যক ইয়ুথ ফ্রেন্ডলি ক্লিনিক স্থাপনের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি, যেখানে যুবসমাজের জন্য বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। চিকি ৎ সা ক্ষেত্রে সহজলভ্যতা আনতে হবে। মাদক আদান-প্রদানকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিয়ের আগে প্রত্যেকের হেলথ সার্টিফিকেট নিশ্চিত করতে হবে। রক্ত দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনিং নিশ্চিত করতে হবে।মো. আবদুল খালেকপ্রাথমিক পর্যায়ে আমরা ইউএনএফপিএর সহযোগিতায় পাইলট প্রজেক্ট বাস্তবায়ন করেছি। ছয়টি বিভাগের ১২টি জেলার নয়টি করে মোট ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। এসব জেলার শিক্ষা অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ অন্য শিক্ষকদের টিচার্স ট্রেনিং কলেজে ইউএনএফপিএর সহযোগিতায় প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। বর্তমানে সিলেট ও কক্সবাজারের ১৪টি জেলায় আমাদের পাইলট প্রজেক্টের কাজ চলছে। আমাদের প্রশিক্ষিত ট্রেইনাররা এসব শিক্ষার্থীর বিষয়টি সম্পর্কে অবহিত করলে একটা বিশাল জনগোষ্ঠীকে আমরা সচেতন করে তুলতে পারব। প্রশিক্ষিত শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলোচনা করছে কি না, তা শিক্ষা অধিদপ্তর থেকে ইউএনএফপিএর সহযোগিতায় আমরা প্রতি সপ্তাহে মনিটরিং করছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমরা মুক্ত আলোচনা করছি। এ কার্যক্রম করতে গিয়ে প্রাথমিকভাবে কিছু সামাজিক বাধার সম্মুখীন হয়েছি। পরবর্তী সময়ে সমাজের সব শ্রেণীর মানুষকে আলোচনায় সম্পৃক্ত করে ফুটিয়ে তুলেছি, এটা সবার জন্য জানা প্রয়োজন। বর্তমানে এ কার্যক্রমে আমরা ভালো সাড়া পাই। সিলেবাসে এইডস বিষয়ে যতটুকু আছে, এটা আরও সংস্কার করার চেষ্টা চলছে। দেশের ৬৪ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার জন্য ডিপিপি আলাদাভাবে প্রস্তাব দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় সে অনুযায়ী আমাদের নির্দেশনাও দিয়েছেন। যেহেতু আজকের শিক্ষার্থীরাই পরবর্তী সময়ে দেশের কর্ণধার হবে। তারাই দেশের নেতৃত্ব দেবে। সুতরাং, সব শিক্ষার্থীকে এ ব্যাপারে সচেতন করতে পারলে একসময় এইডস প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি হবে। আসমা পারভীনগ্লোবাল ফান্ডের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এইচআইভি-সম্পর্কিত যে ১৩টি প্যাকেজ পরিচালিত হয়, তার একটি ‘কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট ফর এইচআইভি পজিটিভ পিপল’। আমি এই প্যাকেজের টিম লিডার হিসেবে কাজ করছি। বর্তমানে সরকারের যে কার্যক্রমগুলো আছে, তা মূলত এইচআইভি-এইডস প্রতিরোধমূলক। এইচআইভি পজিটিভদের জন্য খুবই নামমাত্র কিছু উদ্যোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা দুটোই জানাতে হবে, কেননা তাদের উদ্যোগে গ্লোবাল ফান্ড থেকে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ বিতরণ করা হচ্ছে এবং কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু সার্বিক দিক থেকে বলা যায়, কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে না। এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষের সুদৃষ্টি আহ্বান করছি।বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কেয়ার অ্যান্ড ট্রিটমেন্টকে এইডস প্রতিরোধের অন্যতম একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত জুলাই মাসে ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে একটা সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টটিতে দেখা গেছে, যাঁরা ট্রিটমেন্টে আছেন, তাঁদের মাধ্যমে এইচআইভি ট্রান্সমিশন ৯৬ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। প্রিভেনশনের ক্ষেত্রে এটা কতটা কার্যকর, তা আমরা উপলব্ধি করতে পারছি। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিপিটিসিটি বা পিএমটিসিটি। মাদার টু চাইল্ড ট্রান্সমিশনের ক্ষেত্রেও অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির কোনো বিকল্প নেই।এইচআইভি-আক্রান্ত মা থেকে শিশুদের রক্ষা করতে হলে একজন মাকে তাঁর গর্ভধারণের ১২ সপ্তাহ পর থেকেই এআরটি শুরু করতে হয়। গর্ভধারণের সাত-আট মাস পর আমাদের কাছে আসছেন—এমন মায়ের সংখ্যা অনেক। প্রসূতিদের এআরটি করার ক্ষেত্রে সারা দেশে সমভাবে কার্যক্রম বাস্তবায়ন করা আমাদের সম্ভব হবে না। তাই ঝুঁকিপ্রবণ এলাকাগুলোর ক্ষেত্রে এটাকে পাইলট প্রজেক্ট হিসেবেও নেওয়া যেতে পারে। এতে আমরা হয়তো অনেক শিশুকেই এইচআইভি সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারব।আবু ইউসুফ চৌধুরীআমাদের হাতে একটা গেজেট আছে। প্রথমত, এটাকে কার্যকর করা আমাদের প্রধান কাজ। এটা হলে তা পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কার্যকর হয়ে যাবে।আমরা জানি, বাংলাদেশে প্রায় ৩২ হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা আছে। এর মধ্যে ৪১টি থানার ৩৮২টি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। শিক্ষকেরা যেন ক্লাসে এ বিষয়ে পাঠদান করতে পারেন, সেখানে কমিউনিটি থেকে বা অভিভাবকদের কাছ থেকে যেন বাধা না আসে, সে জন্য কমিটির অন্তর্ভুক্ত গণ্যমান্য ব্যক্তিদেরও এ বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে।আমাদের আগের ডিডি সাহেব একটা ট্রেনিং দেখতে অনেক দূরে যাচ্ছিলেন। যাত্রাপথে নামাজ পড়ার জন্য এক মসজিদে নামলে সেখানে তিনি দেখেন, মসজিদের ইমাম সাহেব এইচআইভি-এইডস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করছেন। নামাজ শেষে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘আমি এ বিষয়ে একটা ট্রেনিং করেছিলাম।’ এটা আমাদের জন্য অবশ্যই সুখের খবর।আপনারা জেনে খুশি হবেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউনিসেফ ইতিমধ্যেই নতুনভাবে লাইফ স্কিলের ওপর এইডস, মাদক—এ ধরনের মোট নয়টি বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে।আপনাদের আরও একটি আশার বাণী শোনাচ্ছি। দৌলতদিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লি। প্রায় এক হাজার ৫০০ যৌনকর্মী সেখানে অবস্থান করে। সবকিছু মিলিয়ে সেখানে প্রায় তিন হাজার লোকের উপস্থিতি লক্ষ করা যায়। বর্তমানে দৌলতদিয়ার অবস্থার অনেক উন্নতি হয়েছে। প্রতিনিয়ত কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে পরিদর্শনে আসেন। আমরা তাঁদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। ২০০৩ সাল থেকে মানুষের জন্য ফাউন্ডেশন এ কার্যক্রমে আমাদের সাপোর্ট দিয়ে আসছে। ফলে দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবনযাত্রায় গুণগত মানের অনেক পরিবর্তন হয়েছে। দৌলতদিয়াকে আদর্শ হিসেবে ধরে দেশের অন্য যৌনপল্লিগুলোতে একইভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করলে দ্রুত একটা পরিবর্তন লক্ষ করা যাবে।বর্তমানে এইডস ইস্যুকে স্থানীয় পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে সম্পৃক্ত করা উচিত। এগুলোকে সক্রিয় করে রাখার জন্য গ্রাস রুট লেভেলের এনজিও ও ফোরামগুলোকে এই ইস্যুতে সম্পৃক্ত করতে হবে।আফরোজা বীথিআজ থেকে ১০ বছর আগের অবস্থা ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে অনেক বড় একটা পরিবর্তনের চিত্র আমরা দেখতে পাই। আমরা যাঁরা এনজিওগুলোতে কাজ করছি, তাঁদের জন্য এটি পজিটিভ একটি বিষয়। কিন্তু এখনো কোনো কোনো জেলায় কাজ করতে গিয়ে আমরা ব্যথিত হই। এখনো সব জেলার কমিটিগুলোর অন্তর্গত প্রত্যেকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসেনি। ওই জেলাগুলোতে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এ অবস্থার উন্নতি সাধন করতে হলে অবশ্যই জেলা কমিটিগুলোর প্রত্যেককে মোটিভেশন কোর্স করাতে হবে। টাঙ্গাইল জেলার সিভিল সার্জনের মতো অন্যরাও যদি আন্তরিক হন, তাহলে আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সহজ হবে। কো-অর্ডিনেশনের ওপর আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। সিভিল সার্জন অফিসে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেখানে আমন্ত্রিত হচ্ছি না। এইডসবিষয়ক প্রতিটি আলোচনা ও কর্মশালা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাই মাঠে গিয়ে সব কার্যক্রম পরিচালনা করি। সুতরাং এদিকে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত।ডা. মো. এনামুল হকযখন আমরা একটা জনগোষ্ঠী নিয়ে কাজ করি, তখন ওই জনগোষ্ঠীর সিচুয়েশন অ্যানালাইসিসটা খুব ভালোভাবে হওয়া দরকার। যেমন আজকের আলোচনায় শুনলাম, চিকি ৎ সকদের কাছে রোগী পাঠানো হয়, কিন্তু চিকি ৎ সকেরা তাদের চিকি ৎ সাসেবা দেন না। এ ক্ষেত্রে আমি তাঁদের দোষ দেব না। অন্যান্য দেশের হাসপাতালগুলোতে চিকি ৎ সকদের ইউনিভার্সাল প্রিকশন ব্যবস্থা সরবরাহ করা হয়। ওই দিক নিশ্চিত না করেই তাঁদের দোষারোপ করা ঠিক হবে না। অবশ্যই তাঁদের ইউনিভার্সাল প্রিকশন সিস্টেমের ভেতর থাকতে হবে। তাঁদের প্রশিক্ষণের দরকার আছে, বিশেষ কিছু ম্যাটেরিয়ালস দরকার আছে। প্রথমে উচ্চপর্যায় থেকে সেগুলো তাঁদের পর্যায়ে অ্যাড্রেস করতে হবে; এটা সিচুয়েশন অ্যানালাইসিসের একটা অংশ।আমাদের কার্যক্রমের প্ল্যানিং ও প্রায়োরিটিগুলোর ধারাবাহিকতা সব সময় মেনটেইন করা হয় না। ফলে, প্রোগ্রামগুলোর সঠিক বাস্তবায়নে সমস্যা দেখা যায়। যেকোনো ভালো প্রোগ্রামের একটা এক্সিট স্ট্র্যাটেজি থাকা দরকার। সাসটেইন্যাবিলিটির ক্ষেত্রে যেসব সমস্যার কথা উঠে এসেছে, তার সব হয় স্ট্র্যাটেজি না থাকার কারণে। একটা প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর এগুলো নিয়ে চিন্তা করে সুফল আসবে না। প্রজেক্টগুলো যখন ডিজাইন করা হয়, তখন এ বিষয়গুলো ইন বিল্ট করা দরকার। স্ট্র্যাটেজিগুলো অবশ্যই বিস্তারিত হওয়া উচিত। আমি কাজ শেষ করলে তিনি নেবেন, এটা স্ট্র্যাটেজি নয়। কীভাবে নেবেন, কেন নেবেন, কী করবেন, কোথায় করবেন—এ বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকবে। এ জিনিসগুলো অ্যাড্রেস করতে পারলে আমাদের কাজ সক্রিয় হবে। ধন্যবাদ সবাইকে।ডা. দীপক কুমার বিশ্বাসএইডসবিষয়ক কার্যক্রম বাস্তবায়নে যিনি ভূমিকা রাখবেন, প্রাথমিক পর্যায়ে তাঁর প্রস্তুতিটা অধিক গুরুত্বপূর্ণ।বর্তমান বাংলাদেশে এইচআইভির প্রাদুর্ভাব বেশি নেই, তাহলে এটা নিয়ে কাজ করার দরকার কী—মাঠে কাজ করতে গিয়ে আমরা এমন প্রশ্নের সম্মুখীন হই। যেকোনো সময় এইচআইভি ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে, যিনি ভূমিকা রাখবেন, তাঁর মনে এমন উপলব্ধি থাকতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ব্যাপারে আমাদের সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাচ্ছন্দ্যবোধ। যিনি ভূমিকা রাখবেন বা যাঁরা এইচআইভি এইডস নিয়ে কাজ করবেন, তাঁদের মনে এ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার ব্যাপারে স্বাচ্ছন্দ্যবোধ থাকতে হবে। যে ব্যক্তি তাঁর মনের ভেতর থেকে এ বরফ গলাতে পারবেন, এইডস বিষয়ে কাজ করতে গিয়ে তিনিই ভালো ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যাঁরা সার্ভিস প্রোভাইড করবেন, তাঁদের প্রস্তুতিটাও অধিক গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতে হবে।অধ্যাপক মো. নজরুল ইসলামএইচআইভি এইডস সম্পর্কে আমরা কোনো অ্যাকশনে গেলে আমরা যা করি তা হলো, প্রথমত সাধারণ মানুষ, যাদের এইডস হয়নি, তাদের জন্য সচেতনতা। যাদের হওয়ার আশঙ্কা আছে অর্থা ৎ যারা ঝুঁকিপূর্ণ, তাদের জন্য ইন্টারভেনশন। যারা আক্রান্ত হয়ে গেছে, তাদের জন্য কেয়ার অ্যান্ড সাপোর্ট।এইচআইভি ট্রান্সমিট হয় তিনটি পদ্ধতিতে। একটি হচ্ছে সেক্সুয়াল পদ্ধতি, যাকে আমরা সবচেয়ে ইনঅ্যাফিশিয়েন্ট রুট বলে থাকি। একজন পজিটিভ নারীর সঙ্গে একজন নেগেটিভ পার্টনার ১০০ বার সেক্সুয়াল ইন্টার্যাকশন করলে মাত্র একবার এইচআইভি ট্রান্সমিশন হওয়ার আশঙ্কা থাকে।আরেকটি পদ্ধতি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সিরিঞ্জ ও নিডলের ব্যবহার প্রভৃতি। এইচআইভি সংক্রমিত এক ব্যাগ ব্লাড নেগেটিভ একজন ব্যক্তির শরীরে দেওয়া হলে তার আক্রান্ত হওয়ার আশঙ্কা ১০০ শতাংশ। আর নিডল ব্যবহারকারীদের ০.৩৭-০.৪০ শতাংশ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আজকের গোলটেবিল বৈঠকে আমরা যাঁরা আলোচনা করলাম, তাঁদের প্রত্যেকেই সার্ভিস প্রোভাইডার। সত্যিকারের ভুক্তভোগীদের কথা আমরা শুনলাম না। তারা এসে যদি তাদের সমস্যার কথাগুলো তুলে ধরত, তাহলে সেগুলো আমাদের পরবর্তী কার্যক্রমের দিকনির্দেশনা হয়ে থাকত।আরেকটি পদ্ধতি হলো পেরিনেটাল ট্রান্সফিউশন। এটা হচ্ছে একজন মা থেকে তাঁর সন্তানের মধ্যে ছড়িয়ে পড়া। কোনো কিছু না করেই এই সংক্রমণের আশঙ্কা ৩৩ শতাংশ। ইন্টারভেনশন করলে এটা ২ শতাংশে নেমে আসার সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে ইন্টারভেনশন করতে পারলে আমরা বড় ধরনের সফলতা পাব।কেয়ার অ্যান্ড সাপোর্টের জন্য আমরা আইটিএস হাসপাতালে এইডসবিষয়ক একটা ইউনিট চালু করেছিলাম। সেলিম-উজ-জামান নামের এক ভদ্রলোককে প্রশিক্ষণ দিয়ে তাঁর হাতে ওই ইউনিটের দায়িত্ব দিয়েছিলাম। সেখানে ২১টি বেড স্থাপন করা হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের সব ধরনের চিকি ৎ সার ব্যবস্থা করা হয়েছিল। হঠা ৎ তাঁকে ট্রান্সফার করা হলো। আমরা অনুরোধ করেছিলাম, তাঁকে প্রমোশন দেওয়া হলেও যেন এখানেই রাখা হয়, কর্তৃপক্ষ তা করেনি। ফলে, ওই ইউনিট বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে আপনাদের বা আমার কী করার আছে? তাই, আমি সুপারিশ করব স্বাস্থ্য মন্ত্রণালয়ে এইডসবিষয়ক আলাদা একটা ইউনিট চালু করার জন্য।আরেকটি দুর্ঘটনার কথা আমি তুলে ধরব। বিএসএমএমইউ হাসপাতালে পজিটিভ মায়েদের ডেলিভারির ব্যবস্থা করলাম। ইউনিসেফের সহযোগিতায় এমন বড় একটা উদ্যোগ নেওয়া হয়। সেখানে দুটি সফল ডেলিভারি সম্পন্ন হয়। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ সেটিও বন্ধ করে দেয়। এ ধরনের কার্যক্রম স্থবির হয়ে গেলে কীভাবে আমরা সফল হব? এভাবে কোনো দিনই আমরা অবস্থানের পরিবর্তন আনতে পারব না।এইডসের কেয়ার অ্যান্ড সাপোর্টকে দুটি ভাগ করা হয়েছে। একটি হলো এইডস যেন না ছড়ায়, সে জন্য অ্যান্টিরেট্রোভাইরাল প্রোভাইড করছি। আরেকটি হচ্ছে, এইডস ছাড়াও তাদের অন্য অসুখ হতে পারে। যেমন, অ্যাপেন্ডিসাইটিসের কথাই ধরুন। সে ক্ষেত্রে আমরা তার চিকি ৎ সা করাতে পারছি না। এটা অত্যন্ত দুঃখজনক।একজন ব্যক্তি ভিসিটি টেস্ট করার পর চিকি ৎ সা নেওয়ার জন্য অবশ্যই তার পাশের কোনো হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে যাবে। সে ক্ষেত্রে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রেন্ডলি হেলথ অ্যাটমোস্ফিয়ার নিশ্চিত করতে হবে।ডা. মো. আবদুল ওয়াহিদআমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথাগুলো অন্যান্য ডিপার্টমেন্টের আলোচকেরা যেভাবে বললেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমার মনে হচ্ছে, জাতীয় পর্যায়ে একটা এইডস সিজন চলছে। এ ধরনের আলোচনাগুলো যদি উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রসারিত করা যায়, তাহলে বেশি কার্যকর হবে বলে আমার বিশ্বাস। এ জন্য আমি ইউএনএফপিএসহ অন্য ডোনার এজেন্সিগুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসবে এবং আমরা সেটাকে প্রতিরোধ করব, এটাই স্বাভাবিক। ২০১০ সালে সিআরও এইচআইভিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে দেখা গেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও কোরিয়া—এ দেশগুলোর অবস্থান অনেক ভালো। ভারত, নেপাল, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সেদিক থেকে পিছিয়ে আছে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।আপনারা জেনে খুশি হবেন, আমাদের পরবর্তী সেক্টর প্রোগ্রামগুলোর জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হয়েছে এবং ২০১২ সালের পরও যেন এআরভি ট্রিটমেন্ট সচল রাখা যায়, এর সব ব্যবস্থা নেওয়া হয়েছে।আমাদের দেশে আটটি সিডি-৪ মেশিন এসেছে। এ মেশিনের প্রয়োজনীয় রিয়াজেন্ট কেনার জন্য আমরা অর্থ সংগ্রহ করেছি এবং তা ইতিমধ্যেই আমাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আমরা আশা করছি, আগামী জানুয়ারি মাসে আটটি মেডিকেল কলেজ হাসপাতালে মেশিনগুলো চালু করব। একই সঙ্গে ওই হাসপাতালগুলোতে ভিসিটি সেন্টার চালু করার প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে বলব, এ কার্যক্রম বাস্তবায়নে সবার সম্পৃক্ততা একান্ত কাম্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এ জন্য আমাদের মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ দরকার। আজকের গোলটেবিল বৈঠক এই মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচের একটা ফসল বলে মনে করছি। এ জন্য ইউএনএফপিএ ও প্রথম আলোকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।ডা. হাসিনা বেগমআমি অনেক দিন থেকেই এইডস নিয়ে কাজ করছি। বর্তমানে আমি অনেক আশাবাদী। একটা সময় ছিল, যখন একজন এইচআইভি পজিটিভকে নিয়ে এসে কোনো ফোরামে কথা বলাতে পারতাম না। আলোচনা সভায় যৌনকর্ম, কনডম—এসব শব্দ উচ্চারণ করতে পারতাম না। এখন আমরা এ কাজগুলো করতে পারি, যদিও এ অবস্থায় আসতে আমাদের অনেক সময় লেগেছে। জিও, এনজিও, লোকাল কমিউনিটি মেম্বারদের যৌথ অংশগ্রহণে ও যৌথ প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।আমরা সবাই প্রশাসনের কথা বলেছি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায় থেকে কমিউনিটি পর্যায় পর্যন্ত, সব স্তরেই প্রশাসনকে এ কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। কমিউনিটি লেভেলকে অন্তর্ভুক্ত করায় অন্যান্য প্রোগ্রাম বাস্তবায়নে দ্রুত সফলতা এসেছে এবং সেটা অবশ্যই একটা সাসটেইনেবল পর্যায়। শুধু প্রজেক্ট করে সফলতা পাওয়া কঠিন। এইচআইভি-এইডস প্রোগ্রামকে সমন্বিতভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে।আমরা মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচের কথা বলছি। আমার মনে আছে, ১৯৯৬-৯৭-এ ইউএনএফপিএর সহযোগিতায় ১৪টি মন্ত্রণালয়কে নিয়ে একটি প্রোগ্রাম করা হয়েছিল। পরবর্তী সময়ে এর ধারাবাহিকতা কি বজায় আছে? সুতরাং সেটাকে কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে।আমরা বলছি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকার কথা। সে ক্ষেত্রে তাঁরা সবাই কি এ বিষয়ে সেন্সেটাইজড? আমরা কী তাঁদের জানাতে পেরেছি তাঁরা কীভাবে কাজ করবেন? কোন সিচুয়েশনে কাজ করবেন? আমি আজ টাঙ্গাইল জেলার সিভিল সার্জনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি তাঁর অবস্থান থেকে টাঙ্গাইল জেলাকে নিয়ে কমিটমেন্ট দিতে পারছেন, এটা অনেক বড় সাহসের ব্যাপার। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে সম্ভব হয়েছে।আমি ইউসুফ সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি প্রজ্ঞাপন আকারে একটা গেজেট আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আমি জানি না, জেলা কমিটিগুলোর কয়জনের কাছে গেজেটের এই কপি আছে বা এই গেজেট সম্পর্কে কয়জনের জানা আছে। প্রথমেই এইডসের বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যেককে বিস্তারিতভাবে অবহিত করতে হবে। কোন অবস্থায় তাঁরা কী কাজ করবেন, সে বিষয়ে তাঁদের জানাতে হবে। তাঁদের কাজ করার ক্যাপাসিটি বিল্ডআপ করতে হবে। সব মিলিয়ে বলতে পারি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সাসটেইনেবল একটা অবস্থান উপহার দিতে পারে।এ কে এম আমির হোসেনএইচআইভি ছড়ানোর জন্য যত রিস্ক বিহেভিয়ার আছে, তার সবগুলোর প্র্যাকটিস আমাদের সমাজে বিদ্যমান। আমাদের দেশে তরুণদের রিস্ক গ্রুপ বলে বিবেচনা করতে পারি। আমাদের শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তকগুলোতে যে আলোচ্যসূচি আছে, সে বিষয়ে শিক্ষকেরা ক্লাসে পাঠদান করতে লজ্জা বোধ করেন। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরাও শিক্ষকদের সঙ্গে কো-অপারেট করে না বা তাদের মধ্যে আরও বেশি লজ্জাবোধ থাকাটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে বলছি, এসএসসি ও এইচএসসি লেভেলে এইডসবিষয়ক একটি বাধ্যতামূলক প্রশ্ন দেওয়া যেতে পারে। প্রশ্নটার মার্ক ডিস্ট্রিবিউশন যেমনই হোক না কেন, উত্তরটা দিতে শিক্ষার্থীরা বাধ্য থাকবে। আমরা জানি, বিভিন্ন সময় শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণে এইডস বিষয়টাকে অন্তর্ভুক্ত করা ও কিছু মোটিভেশন কোর্স করানোর মাধ্যমে শিক্ষকদের লজ্জাবোধটা দূর করা যেতে পারে। তাঁদের সক্রিয় করতে পারলে বিশাল জনগোষ্ঠীকে আমরা সচেতন করে তুলতে পারব।আমরা কিছুদিন আগে কলকাতার একটা যৌনপল্লিতে কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলাম। তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। সেখানকার ছেলেমেয়েদের শিক্ষার সুব্যবস্থা আছে। বেশ কিছু ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আলোচনা সভায় অংশ নিয়ে দেখলাম, মাথার চুল পেকে গেছে—এমন ব্যক্তি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, ‘আমি একজন যৌনকর্মীর সন্তান।’ আমার মনে একটা প্রশ্ন ছিল, যারা যৌনপল্লিতে জন্ম নেয়, পরবর্তী সময়ে সমাজে তারা কোন স্তরে অবস্থান করে? কলকাতায় গিয়ে দেখলাম, তারা সমাজে ভালো অবস্থান নিয়ে জীবন যাপন করছে। অন্যদের সঙ্গে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। আমি দেশের দক্ষিণাঞ্চলে লম্বা ভিজিটে গিয়েছিলাম। সাতক্ষীরায় অবস্থানকালে আমার কাছে কিছু এনজিও-কর্মী এসেছিলেন। এইডস নিয়ে কাজ করতে গেলে জনসাধারণ তাঁদের সহযোগিতার বদলে টিটকারি করে। এতে তাঁদের কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যায়। আমি গুটি বসন্তের উদাহরণ দিয়ে বললাম, একসময় আমাদের দেশে এর ব্যাপকতা ছিল অনেক। গুটি বসন্তের দাগ মানুষের চেহারায় বিরূপ প্রভাব ফেলত, যা থেকে পরিত্রাণের কোনো উপায় ছিল না। কিন্তু আজ দেশে গুটি বসন্ত বলতে কিছু নেই। বর্তমানে আমাদের দেশে এইচআইভি-এইডসে কেউ কেউ সংক্রমিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য সমাজের সবাইকে বিষয়টা জানতে হবে, জানাতে হবে। এভাবে বুঝিয়ে বললে তোমরা মানুষের সহযোগিতা পাবে। পরবর্তী সময়ে দেখলাম, তাঁদের কনফিডেন্স লেভেলে অনেকটা উন্নতি হয়েছে। যাঁরা এনজিওগুলোতে কাজ করেন, তাঁদের মনোভাবের পরিবর্তনের জন্য কথাগুলো শেয়ার করলাম। আমাদের ভবিষ্য ৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।জেলা পর্যায়ে একটি সাবকমিটি আছে। এই কমিটিতে বিভিন্ন এনজিও প্রতিনিধি আছে, যৌনকর্মীদের প্রতিনিধি আছে। ডিসি সাহেবের নেতৃত্বে এই কমিটি পরিচালিত হয়। জেলা পর্যায়ের এই সাবকমিটিগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। আমি মনে করি, উপজেলা পর্যায়ে একটা আলাদা কমিটি গঠন করার সময় এসেছে।আমাদের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রকল্পটি বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই ১৪ হাজার ক্লিনিক সম্পন্ন হয়েছে। বাকিগুলো স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে। এই ক্লিনিকগুলো আমাদের স্বাস্থ্য সেক্টরে ব্যাপক ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠী সাধারণত গ্রাম পর্যায়ে বাস করে। প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে শিগগির এইচআইভি-এইডস বিষয়টাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। ফলে, এইডস প্রিভেনশনে আমাদের কার্যক্রমগুলো আরও বেগবান হবে।সবশেষে ইউএনএফফিএ ও প্রথম আলোকে এমন যুগোপযোগী গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।মতিউর রহমানআপনারা শত ব্যস্ততার মধ্যেও ‘এইডস প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে, আমাদের মধ্যে দুজন তরুণ প্রতিনিধি উপস্থিত হয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। আজকের গোলটেবিল বৈঠকের বিষয় নির্ধারণ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।আজকের গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করার জন্য ইউএনএফপিএকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।