এইডসে আরেকজনের মৃত্যু, এক বছরে মারা গেছে ৪৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এইডসে আক্রান্ত আরেকজন রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) মমতাজ আলী (ছদ্মনাম) নামের ওই রোগী মারা যান। এ নিয়ে ২০০৯ সালে দেশে এইডসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৩।এইডস আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা-সহায়তা দেয়, এমন একটি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটির মাধ্যমে তিন দিন আগে মমতাজ আইসিডিডিআরবির জাগরী ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি মারা যান।বেলা দেড়টার সময় মমতাজ আলীর (৩২) মৃতদেহ একটি কালো কাপড়ে মোড়া অবস্থায় আইসিডিডিআরবির ফটকের ভেতরে রাখা ছিল। পাশে ছিলেন তাঁর স্ত্রী ও আত্মীয়স্বজন। তাঁরা একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।আত্মীয়দের একজন প্রথম আলোকে বলেন, মমতাজ আলী দুবাইয়ে চাকরি করতেন। বছর দুই আগে তিনি দেশে ফিরেছেন। বিয়ে করেছেন এক বছর আগে। বিয়ের আগে রোগের কথা তিনি কাউকে জানাননি। তবে মমতাজের চিকিত্সা-সহায়তার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, মমতাজ নিজেই জানতেন না যে তিনি এইচআইভি/এইডসে আক্রান্ত ছিলেন।গত বছরের ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছিলেন, ২০০৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ২৫০ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হয়েছে। আর এইডস রোগী চিহ্নিত হয়েছে ১৪৩ জন। ওই সময়ে এইডসে মারা যায় ৩৯ জন।আশার আলো সোসাইটি সূত্র জানায়, শুধু ডিসেম্বর মাসে তাদের নজরদারিতে থাকা চারজন এইডস রোগী মারা গেছে। মমতাজ ছিলেন শেষ ব্যক্তি। ফলে এ বছর এইডসে মৃত্যু হলো ৪৩ জনের।দেশে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় ১৯৮৯ সালে। সেই সময় থেকে এ পর্যন্ত চিহ্নিত এইচআইভি আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত দেশে এইডসে মোট ২০৮ জন মারা গেছেন।