প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক ইতিহাসের পাতায় নিজের নামটি লিখে এগিয়ে চলেছেন। ওয়ানডে অভিষেকেই করেছিলেন ৯৯ রান। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েই রেকর্ড গড়েছিলেন প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে ৯৯ রানে আউট হয়ে। দুটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করার একমাত্র কৃতিত্বটিও তাঁর। আয়ারল্যান্ড ছেড়ে এখন খেলেন ইংল্যান্ডের হয়ে। দেশ পাল্টালেও ব্যাটে সেই ধার পাল্টায়নি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি। চাপে পড়ে যাওয়া ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে এউইন মরগানের ব্যাটে। জিতে নিয়েছে সিরিজও।