এএফসি চ্যালেঞ্জ কাপ: তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সোনা জয়ের সাফল্যের ধারা বজায় রাখল জাতীয় দল। শ্রীলঙ্কার কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে তারা।বাফুফে সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বাংলাদেশের পক্ষে খেলার ৬৮ মিনিটে এনামুল হক এবং ৭৫ মিনিটে আতিকুর রহমান মিশু গোল দুটি করেন। এই এনামুলকেই অনেক নাটক করে বিদায় নেওয়া সার্বিয়ান কোচ জর্জেভিচ এসএ গেমসের পরপরই জাতীয় দল থেকে বাদ দিয়েছিলেন। পরে জর্জেভিচ বিদায় নিলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নিজ ক্ষমতাবলে তাঁকে দলভুক্ত করেন।বাংলাদেশ ১৮ ফেব্রুয়ারি মিয়ানমারের সঙ্গে এবং ২০ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে।