এএসআই মিজান খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মো. মিজানুর রহমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শরীয়তপুরের সুজন (২৫) এবং সাভারের রাজু ওরফে জামাই রাজু (২৫)। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে প্রথমে সুজনকে এবং পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে রাজুকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ৪ মে এএসআই মিজানের লাশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চরপাড়া থেকে উদ্ধার করে পুলিশ।