এক আর চারের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার বিশ্বকাপ জিতেছেন। চোখে অনেক স্বপ্নের মায়াঞ্জন মুত্তিয়া মুরালিধরনের—ক্যারিয়ারের শেষ করতে চান আরেকবার ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপাটি জিতে। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে মুরালির শ্রীলঙ্কা। আর একটা মাত্র ধাপ পেরোতে পারলেই স্বপ্নপূরণ।বড় এই স্বপ্ন অর্জনের পথে ছোট ছোট স্বপ্নগুলোই বা বাদ যাবে কেন! স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবেন, ‘বিদায়’ বলবেন দেশের মানুষকে। পুরো ফিট ছিলেন না, তবু মুরালিধরন কলম্বোর প্রেমাদাসায় পরশু খেলেছেন। মুরালিধরনের আরেকটি স্বপ্ন আছে। আর সেই স্বপ্ন থেকে সংখ্যার হিসাবে মাত্র ৪ দূরে কিংবদন্তি অফ স্পিনার।শেন ওয়ার্নকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন আগেই। ওয়ানডে ক্রিকেটেরও সর্বোচ্চ উইকেট তাঁর। এবার অস্ট্রেলিয়ার আরেক সাবেককে ছাড়িয়ে যেতে চান মুরালিধরন—গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে হতে চান বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক। ‘ম্যাকগ্রাকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে পারলে তো দারুণ হয়।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন মুরালি।ম্যাকগ্রা আর মুরালি—দুজনেরই বিশ্বকাপ অভিষেক ১৯৯৬ সালে। অভিষেকেই শিরোপা জিতেছেন মুরালি। ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে ৭১ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার অস্ট্রেলীয় পেসার ম্যাকগ্রা। মুরালি আছেন এর পরই। পরশু ২ উইকেট নিয়ে সংখ্যাটা নিয়ে গেছেন ৬৮টিতে। আর ৩ উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন ম্যাকগ্রাকে। অপেক্ষা তাঁর চারের। মুম্বাইয়ের ফাইনালে কাঙ্ক্ষিত ওই ৪ উইকেট নিয়ে পারবেন ম্যাকগ্রাকে টপকাতে? ওয়েবসাইট।