চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসাদ হত্যাকাণ্ড
এক আসামি গ্রেপ্তার, ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ফতেহপুর এলাকা থেকে মো. রফিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম রেলপুলিশের গোয়েন্দা শাখা তাঁকে গ্রেপ্তার করে। রফিক এ হত্যা মামলার ৭ নম্বর আসামি।এদিকে ছাত্রলীগের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির কারণে আজও চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে কোনো শাটল ট্রেন চলাচল করেনি। ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। তাই বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয় সপ্তাহেও ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।রেলপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল্লাহ কাউছার বলেন, গ্রেপ্তারের পরপরই রফিককে নিয়ে অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়েছে।