এক কাতারে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নির্বাচনে হেরে যাওয়া রিপাবলিকান প্রার্থী মিট রমনি বলেছেন, ‘জাতি এখন এক সন্ধিক্ষণে রয়েছে। এ সময় আমরা বিভেদ উসকে দেওয়া ও রাজনৈতিক ফায়দা লোটার মতো ঝুঁকি নিতে পারি না। আমরা যারা নেতৃত্বে রয়েছি, সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে। এ উপলক্ষে জনগণকেও উঠে দাঁড়াতে হবে।’ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী বারাক ওবামার কাছে হেরে যাওয়ার পর রমনি আজ বুধবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। নির্বাচনী লড়াইয়ে তাঁকে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রানিং মেট পল রায়ানের প্রশংসা করে রমনি বলেন, ‘আশা করছি পল রায়ান তাঁর বুদ্ধিমত্তা, পরিশ্রম ও দায়িত্ববোধ দিয়ে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের কল্যাণে নিয়োজিত থাকবেন।’সমাবেশে রমনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ওবামাকে নির্বাচনে বিজয়ের জন্য ফোন করে অভিনন্দন জানিয়েছি।’ নির্বাচনে সহযোগিতা করায় স্ত্রী অ্যান ও পরিবারের অন্যান্য সদস্যকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সততা, বদান্যতা ও পারিবারিক বন্ধনের মাধ্যমে আমাদের নতুন যুক্তরাষ্ট্র গড়ে তুলতে হবে।’ রয়টার্স।