এক কোটি ডলার চাইলেন ব্রিটনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ টিভির সংগীতভিত্তিক প্রতিযোগিতার অনুষ্ঠান দ্য এক্স ফ্যাক্টর-এর বিচারক হতে এক কোটি ডলারের বেশি পারিশ্রমিক চেয়েছেন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। দ্য হলিউড রিপোর্টার-এ প্রকাশিত খবরে এসব কথা জানা যায়। এ ব্যাপারে সংগীত প্রতিভা বাছাইয়ের এই অনুষ্ঠানের স্রষ্টা সাইমন কাওয়েলের সঙ্গে ব্রিটনির প্রেমিক ও প্রতিনিধি জেসন ট্র্যাউইকের কথাবার্তা প্রায় পাকা। আগামী সপ্তাহে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে খবরে বলা হয়। নিউইয়র্ক ডেইলি নিউজ।