এক গডফাদারের জন্য ইসিকে ধ্বংস করা হলো: জয়নুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী না দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সরকারি দলের প্রার্থী ও একজন ‘গডফাদার’কে নির্বাচনে জেতানোর জন্য ইসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম মেডিকেল কলেজের (বিডিএস) ছাত্র আবিদুর রহমানের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই মানববন্ধনের আয়োজন করে।ফারুক অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন। সরকারের আজ্ঞাবহ। আমরা ভেবেছিলাম তাদের (ইসি) কথা অনুযায়ী সেনাবাহিনী না দেওয়ায় নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন। তিনি আরও জানান, আগামীতে সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।