এক গ্রামবাসীসহ পাঁচ ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ হিসাববিজ্ঞানের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি সরওয়ার কামাল ওরফে লিটনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বুধবার রেলওয়ে পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম কে এম শামছুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।একই হাকিম বিবিএ মার্কেটিং বিভাগের আরেক ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, আসাদ হত্যা মামলার আসামি সরওয়ার কামালকে আজ বিকেলে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় রেলওয়ে পুলিশ। শুনানির পর মুখ্য বিচারিক হাকিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত সোমবার বিকেলে নগরের মুরাদপুর এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ সরওয়ার কামালকে গ্রেপ্তার করে। তিনি আসাদ হত্যা মামলার প্রধান আসামি। ১৫ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনের অদূরে রেললাইনের ওপর গ্রামের বখাটেরা আসাদকে ছুরিকাঘাত করে। পরের দিন ১৬ এপ্রিল তিনি চট্টগ্রাম মেডিকেলে মারা যান।এদিকে বিবিএর ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে রেলওয়ে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। সকালে মুখ্য বিচারিক হাকিম কে এম শামছুল আলম তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে ১ নম্বর সড়কের রেলক্রসিং এলাকায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় এই পাঁচ ছাত্রকে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা হলেন জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, শান্তনু মহাজন, অমিত বসু, রাসেল বড়ুয়া ও আসতারুল হক ওরফে আকতার।