এক টিকিটে দুই ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বলাকা-২ সিনেমা হলে ১১ মে শুক্রবার থেকে এক টিকিটে ইমপ্রেস টেলিফিল্মের দুটি ছবি উপভোগ করতে পারবেন দর্শকেরা। ছবি দুটি হলো শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও সাইফুল ইসলাম মাননুর ‘চারুলতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত ‘চারুলতা’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, মিতা নূর, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ ছবিতে অভিনয় করেছেন মেঘলা, উত্পল লুসি, বিপ্লব প্রসাদ, আদিত্য আলম, সবিতা রায়, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আশফি ও বুলবুলি প্রমুখ।উল্লেখ্য, উত্তরের সুর’ এবং ‘চারুলতা’—দুটি ছবিই ডিজিটাল ফরম্যাটে তৈরি করা হয়েছে।