এক টিকিটের দাম ১.২৫ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভে লাভ। এবারের বিশ্বকাপ সবার জন্যই খুলে দিয়েছে লাভের দুয়ার। সম্প্রচারক ইএসপিএন বেশ পকেট ভারী করেছে এরই মধ্যে। বিশ্বকাপ থেকে আইসিসিরও মোট আয় হবে ১৪৭৬ কোটি রুপি। খরচ বাদ দিলেও কয়েক শ কোটি রুপি লাভ থেকেই যাবে। লাভের গুড় খাচ্ছে কালোবাজারিরাও। বিশ্বকাপের একটি টিকিটের দাম এক লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত চাওয়া হয়েছে! এমনিতেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামটি আসনসংখ্যা খুব বেশি নয়। তার ওপর সাধারণ দর্শকদের জন্য হাজার পাঁচেক টিকিটই মাত্র ছাড়া হয়েছিল। যে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ! সেও অনেক আগের খবর। অনেকেই এখন কালোবাজারিদের কাছ থেকে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। মওকা বুঝে ৩৭ হাজার ৫০০ রুপি দামের একটি টিকিট ১.২৫ লাখ রুপি চাওয়া হয়েছে! সেই টিকিটও বিক্রি হয়ে যাবে নিশ্চয়ই! গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটগুলো পূর্ব-পশ্চিম গ্যালারির। এখানকার প্রতিটি আসনের টিকিটির নির্ধারিত দাম দেড় হাজার রুপি। কিন্তু সেগুলোও ১৮ হাজারের কমে বিক্রি হচ্ছে না। উত্তর গ্যালারির পাঁচ হাজার রুপি মূল্যের টিকিটি বিক্রি হচ্ছে ৩৬ হাজারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, কালোবাজারে টিকিট কেনার জন্য নেমে পড়েছেন বলিউডের নামি তারকরা। এমনকি রাজনৈতিক অঙ্গনের পরিচিত কিছু মুখও নাকি আছেন ক্রেতার তালিকায়! ওয়েবাসাইট।