এক টেবিলে খাবেন ওবামা-রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ৬ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন তাঁরা। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনে বলেন, ‘নৈশভোজের কক্ষে কেবল ওবামা ও রমনি থাকবেন। আমি মনে করি, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হবে।’ খবর বিবিসির। এর আগে নির্বাচনের রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে দেশ কীভাবে চলবে সে ব্যাপারে তিনি ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনির সঙ্গে আলোচনা করবেন।নির্বাচনী প্রচারণার সময় ওবামা ও রমনি পরস্পরের সঙ্গে বেশ কবার বাগবিতণ্ডায় জড়ান। বিভিন্ন ইস্যুতে তাঁরা একে-অন্যকে আক্রমণ করেন। আর শেষমেশ তাঁরা বসেছেন মধ্যাহ্নভোজে, একেবারে ওবামার ব্যক্তিগত খাবারঘরে।হোয়াইট হাউস সূত্রে গতকাল বুধবার জানা গেছে, তাঁদের মধ্যাহ্নভোজের খবর সংগ্রহে গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ।