এক ট্রাকের চাপায় অন্য ট্রাকের চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ মঙ্গলবার সকালে একটি ট্রাকের চাপায় রেজাউল হক (৩০) নামে আরেক ট্রাকচালক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে উপজেলার কাজী বাকাই ইউনিয়নের ভূরঘাটা-শশীকর সড়কের বয়াতিবাড়ী নামক স্থানে রাস্তার পাশে ট্রাক থামিয়ে মালামাল নামাচ্ছিলেন ওই ট্রাকেরই চালক রেজাউল। এ সময় ভূরঘাটা থেকে শশীকরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ট্রাকটি রেখে পালিয়ে যান। এদিকে, রেজাউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।নিহত রেজাউলের বাড়ি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামে। তাঁর বাবার নাম সৈয়দ আলী।