এক দিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশ সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার দেশে ফিরবেন। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা ছিল। খবর বাসসের। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নতুন সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বেলারুশ ত্যাগ করবেন এবং আগামীকাল বেলা একটা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে গতকাল বেলারুশে পৌঁছান। এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান বেলারুশ সফরে গেলেন। গত বছরের নভেম্বরে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াচনিকোভিচের ঢাকা সফরের পর তিনি এই সফরে গেলেন।