এক দিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন দরপতনের পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকালের চেয়ে বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৬৯ শতাংশ বা ১১২.৪৮ পয়েন্ট বেড়ে ৪২৮৯.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টিরই দাম বেড়েছে। কমেছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৫১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, এনবিএল, গ্রামীণফোন, ইবিএল, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৭৯.২২ পয়েন্ট বেড়ে ১২৪১৮.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টিরই দাম বেড়েছে। কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার কম।