এক নম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিস তারকাতাঁকে বলা হতো জোক-ওভিচ। কৌতুক করতে ভালোবাসেন, ভালোবাসেন সতীর্থ খেলোয়াড়দের নিয়ে কোর্টে খেলার বিরতিতে ঠাট্টা করতে। এ বছর নোভাক জোকোভিচ যেন ঠাট্টা করেছেন প্রতিপক্ষকে নিয়ে। ৭৬টি ম্যাচ খেলে জিতেছেন ৭০টিতে! জিতেছেন ফ্রেঞ্চ ওপেন বাদে বাকি তিনটি গ্র্যান্ড স্লামও। অবিশ্বাস্য!টেস্ট দলবছরটা শুরু হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে অ্যাশেজে হারিয়ে। জুনে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্ট জিতে ইংল্যান্ড উঠে গেল টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। নেপথ্য নায়ক অ্যান্ডি ফ্লাওয়ার আর মাঠের নায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতের এই ‘গদা’ই টেস্ট শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।