এক পদে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) পদে দুজন কর্মকর্তা নিয়োজিত আছেন। এঁদের একজন মো. সারোয়ার খানকে সরকার প্রায় ১০ দিন আগে ওএসডি করলেও তিনি ওই পদেই কাজ করছেন। অপরদিকে নতুন নিয়োগ পাওয়া গোলাম মোস্তফা গত সপ্তাহে ওই পদে যোগ দেন। কিন্তু কাজ শুরু করতে পারছেন না। বিষয়টি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কৌতুকের জন্ম দিয়েছে। নিজস্ব প্রতিবেদক