এক পদে ২৩৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে এমএলএসএস, ফরাশ, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরী পদে মোট ১৯টি শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যোগ্যতা চাওয়া হয়েছিল অষ্টম শ্রেণী পাস। প্রতিটি পদের বিপরীতে গড়ে আবেদন পড়েছে ২৩৮টি। আবেদনকারীদের বেশির ভাগই হচ্ছেন স্নাতক পাস। গতকাল শুক্রবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল বারিক বলেন, বেকারত্বের কারণেই অনেক আবেদন পড়েছে। মৌলভীবাজার প্রতিনিধি