এক বছরে পূর্ণাঙ্গ ডিজিটাল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক বছরের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা করা হয়েছে। ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এর নবনিযুক্ত প্রভোস্টের দায়িত্ব গ্রহণ ও ইনডোর গেমস ২০১০-এর উদ্বোধনকালে উপাচার্য এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এর নবনিযুক্ত প্রভোস্ট মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডিন মো. আলী আজগর ভূঁইয়া, প্রক্টর মোহাম্মদ আলী, বিদায়ী প্রভোস্ট আবুল কাসেম চৌধুরী ও মাৎস্য বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রভোস্ট মো. আসাদুজ্জামান মুন্না, শিক্ষার্থীদের মধ্যে আরাফাত, জিতু, জাহিদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রভোস্ট আবুল কাসেম চৌধুরী তাঁর দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে নবনিযুক্ত প্রভোস্ট মনিরুল ইসলাম চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান অতিথি বিদায়ী প্রভোস্টকে সফল দায়িত্ব পালন করার জন্য ক্রেস্ট সম্মাননা প্রদান করেন। পরে প্রধান অতিথি হলের ইনডোর গেমস (দাবা, ক্যারাম ও টেবিল টেনিস) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।