এক বছরে বিএসএফের গুলিতে মারা গেছে ১৪ বাংলাদেশি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। নোয়াখালীর সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে আজ সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।মন্ত্রী জানান, এসব হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিডিআর-বিএসএফের বিভিন্ন পর্যায়ে পতাকা-বৈঠকের মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে এবং এ ধরনের হত্যা বন্ধ করার জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান।বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন।