এক বছরে ৮৯৭ জন আসামির সাজা মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে ৯৭২টি মামলায় ৮৯৭ জন আসামির সাজা মওকুফ করা হয়েছে। আসামিদের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর ওরফে লাবুও রয়েছেন।আজ মঙ্গলবার জাতীয় সংসদে জামায়াতের সাংসদ কে এইচ এম হামিদুর রহমান আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী এ কে খন্দকার এ কথা জানান।এর আগে সংসদের অধিবেশন বিকেল তিনটায় শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। গতকাল সোমবার ওয়াকআউটের পর আর ফিরে না এলেও আজ বিরোধী দলের সাংসদেরা অধিবেশনের শুরুতেই যোগ দেন।আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের অন্য এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রাজধানীর যানজট নিরসনে সরকার এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এরই মধ্যে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ ছাড়া শাহবাগ থেকে সোনারগাঁও হোটেলসংলগ্ন রাস্তা পর্যন্ত পাতাল সড়ক নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন। অনুমোদনের পর ১৮ মাসের মধ্যেই তা নির্মাণ করা সম্ভব হবে।