এক বিডিআর জওয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোহাম্মদ আসাদুল হক নামের একজন জওয়ান মারা গেছেন। তিনি ওই মামলার ৫৩ নম্বর আসামি।জেলা কারাগার সূত্রে জানা গেছে, আসাদুল হকের বাবার নাম মো.আলমাস আলী সরদার। তাঁর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পরারচর গ্রামে। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আসাদুল হক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। বিষয়টি কারারক্ষীদের জানানো হলে তাঁকে তাৎক্ষণিকভাবে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আধঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুপূর কান্তি দাশ এবং রাঙামাটি কারাগারের জেলার মো. সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আজ রোববার আসাদুলের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।