এক ভোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য উতরে গেছেন লোকমান হেকিম। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের পার্থক্য মাত্র এক। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানান, মেন্দিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লোকমান হেকিম দুই হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হেকিম পেয়েছেন দুই হাজার ১৮৭ ভোট। মাত্র এক ভোটের ব্যবধান নিশ্চিত হতে বেশ কয়েকবার ভোট গুনতে হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দুয়া প্রতিনিধি