এক মঞ্চে ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান কালচারাল সেন্টার গ্যটে ইনস্টিটিউট বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে গান করবে জার্মানির ব্যান্ডদল ইয়ানস ফ্রিবে ও বাংলাদেশের ব্ল্যাক। ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক ঢাকা ও চট্টগ্রামের দুটি কনসার্টে অংশ নেবে। জানা গেছে, জার্মান ও বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধন হিসেবে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জাকির হোসেন রোডের তাভা রেস্টুরেন্টের লাউঞ্জে। দ্বিতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর সন্ধ্যা সাতটায় গ্যটে ইনস্টিটিউটের বার্লিন হলে।বাংলাদেশে গ্যটে ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক ব্যান্ডের একটি অ্যালবামও প্রকাশ করা হয়েছে। টিকিটের সঙ্গে শ্রোতাদের এটি ফ্রি দেওয়া হবে। অ্যালবামটিতে রয়েছে ইয়েন ফ্রিবের পাঁচটি ও ব্ল্যাকের পাঁচটি গান।ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাকের যৌথ অ্যালবামটি বাংলাদেশ ও জার্মানিতে একসঙ্গে বাজারজাত করা হবে।