এক মঞ্চে ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে গান করবে জার্মানির ব্যান্ডদল ইয়ানস ফ্রিবে ও বাংলাদেশের ব্ল্যাক। ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক ঢাকা ও চট্টগ্রামের দুটি কনসার্টে অংশ নেবে। জানা গেছে, জার্মানি ও বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধন হিসেবে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। দ্বিতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গ্যেটে ইনস্টিটিউটের বার্লিন হলে।বাংলাদেশে গ্যেটে ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক ব্যান্ডের একটি অ্যালবামও প্রকাশ করা হয়েছে। টিকিটের সঙ্গে শ্রোতাদের এটি বিনা মূল্যে দেওয়া হবে। অ্যালবামটিতে রয়েছে ইয়ানস ফ্রিবের পাঁচটি ও ব্ল্যাকের পাঁচটি গান।ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাকের যৌথ অ্যালবামটি বাংলাদেশ ও জার্মানিতে একসঙ্গে বাজারজাত করা হবে।