এক মঞ্চে বুশ-ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এক মঞ্চে একজন ডেমোক্র্যাট নেতার সঙ্গে একজন রিপাবলিকান নেতার সৌহার্দ্য বিনিময়—ভাবা যায়? তাও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সামনে রেখে, যখন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনির নির্বাচনী শিবির পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, তখন?কিন্তু বাস্তব ঘটনা অনেক সময় কল্পনাকেও হার মানায়। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাক্ষাত্ হয়েছে। কথা বলেছেন, এক মঞ্চে বক্তৃতা করেছেন। এ সময় বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা ও সাবেক ফার্স্টলেডি লরা বুশ উপস্থিত ছিলেন। উপলক্ষ ছিল বুশ দম্পতির প্রতিকৃতি উন্মোচন। অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান ওবামা ও মিশেল। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে মার্কিন নেতারা যে এক মঞ্চে দাঁড়াতে দ্বিধা করেন না, এ জিনিসটিই ফুটে ওঠে ওই অনুষ্ঠানে।প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে ওবামা বলেন, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ক্ষমতার পালা বদলই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। হোয়াইট হাউসকে একটি ‘জীবন্ত জাদুঘর’ অভিহিত করে তিনি বলেন, এটি মার্কিন গণতন্ত্রের টেকসই প্রতীক। ওবামা বলেন, ‘আর আজ আমার প্রতিকৃতির পাশে প্রেসিডেন্ট বুশ ও লরা বুশের প্রতিকৃতি স্থাপনের মধ্যদিয়ে তাঁদের স্থান হলো এমন মানুষদের পাশে, যাঁরা এ দেশকে গড়ে তুলেছেন ও সঠিক পথে নিয়ে গেছেন।’অনুষ্ঠানে বুশের একটি মন্তব্য অতিথিদের হাসির খোরাক জোগায়। ওবামার উদ্দেশে তিনি বলেন, ‘আমি এ কারণে খুশি যে প্রেসিডেন্ট সাহেব যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে হিমশিম খেতে খেতে এসব ঘরে পায়চারি করবেন, তখন আমার ছবির দিকে তাকাতে পারবেন। জিজ্ঞেস করতে পারবেন, বলুন তো কী করব?’বারাক ওবামা বরাবরই অর্থনৈতিক সিদ্ধান্তের বেলায় জর্জ বুশের নীতির কঠোর সমালোচক। তিনি বুশের নীতিকে প্রায়ই ভ্রান্ত বলে প্রচার করে থাকেন। অথচ সেদিনের অনুষ্ঠানে এ ধরনের আক্রমণ ছিল না।ওবামা বলেন, ‘ক্ষমতা গ্রহণের আগেই জানতাম দেশের অর্থনীতি একটি কঠিন সময়ের মুখোমুখি।’ তিনি বলেন, জর্জ বুশও তাঁর মতো মনে করেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনরুদ্ধার করা ডেমোক্রেটিক বা রিপাবলিকান কোনো দলীয় বিষয় নয়। সাড়ে তিন বছর পর অনেক চুল পাকিয়ে বুঝতে পারছি যে বুশের মতো রাষ্ট্রপ্রধানেরা কী কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জর্জ ডব্লিউ বুশের বাবা অপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তাঁর স্ত্রী।