এক মামলায় খালাস পেলেন সেই রসু খাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের তরুণী পপি হত্যা মামলায় খালাস পেয়েছেন রসু খাঁ। ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ রায় দেন।রসুর বিরুদ্ধে আরও ১০টি হত্যা মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচটি মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি চাঁদপুরের নয়ারহাট এলাকার একটি খাল থেকে পপি নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে এই ঘটনার রহস্য উদঘাটন না হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালতে। একই বছরের ২০ জুলাই গাজীপুরের টঙ্গী থেকে অন্য একটি মামলায় রসুকে পুলিশ গ্রেপ্তার করে। পরে এই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রসু হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘দ্রুত বিচার আদালতে আমরা ন্যায় বিচার পাইনি। তাই উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় দুই বছরে চাঁদপুরের বিভিন্ন খাল ও জলাশয় থেকে পুলিশ ১১ জন নারীর লাশ উদ্ধার করে। এসব ঘটনায় চাঁদপুরের বিভিন্ন থানায় ১১টি মামলা হয়। প্রথমে প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যর্থ হয়। তাই একে একে প্রায় সবকটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একপর্যায়ে রসু খাঁ গ্রেপ্তার হন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেন।