এক মামলায় জামিন পেলেন লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে আহত ঝালকাঠির কলেজছাত্র লিমন আজ সোমবার একটি মামলায় জামিন পেয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র‌্যাব তার বিরুদ্ধে মামলাটি করেছিল।ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান আজ লিমনকে জামিন দেন।আজ লিমনের পক্ষে আদালতে জামিন আবেদন করেন নাসিরউদ্দিন কবীরসহ ১০-১২ জন আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোস্তাফিজুর রহমান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় লিমনের জামিন মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ২৩ মার্চ র‌্যাবের উপসহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছিলেন। তবে একই থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাবের আরেকটি মামলা থাকায় লিমন আপাতত মুক্তি পাচ্ছে না।