এক মাস পর নাটকের শুটিং করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক যাচাই ও ধারাবাহিক নাটক সুবর্ণ স্বপ্ন। প্রথমটি লিখেছেন রিজওয়ান খান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ; আর ধারাবাহিকটি লিখেছেন সোহান খান ও পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। দুটি নাটকেই অভিনয় করেছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।অনেক দিন পর আপনাকে মুঠোফোনে পেলাম। কোথাও গিয়েছিলেন?হ্যাঁ, কানাডায়। গহীনে শব্দ ছবিটি ওকানাগান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল। কথা ছিল, ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু এবং অভিনয়শিল্পীদের মধ্য থেকে ইমন আর আমি সেখানে যাব। সময়মতো শুধু আমিই ভিসা পেয়েছি। কানাডায় অনেক আত্মীয়স্বজন আছেন। ভ্যাংকুবার ও টরন্টোতে আমি তাদের সঙ্গে এক মাস ছিলাম। যে উৎসবে যাওয়ার জন্য ভিসা পেলেন, তার কী খবর?এটা আমার জন্য খুবই দুঃখের একটা ব্যাপার। এই প্রতিযোগিতায় ফ্রান্স, ইতালি, ইরান, পাকিস্তানসহ আরও অনেক দেশের ছবি ছিল। আমরা ভেবেছিলাম, ওই সব ছবির ভিড়ে গহীনে শব্দ কি ভালো কিছু করতে পারবে? যেহেতু অন্য দুজন যাননি, তাই এই সব ভেবে আমিও আর উৎসবের কোনো অনুষ্ঠানে যাইনি। কিন্তু গহীনে শব্দ সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেয়েছে। খুব কাছে থেকেও ভুল ধারণার কারণে আমি বড় কিছু মিস করেছি। এখন কী করছেন?এক মাস পর আজ (বুধবার) নাটকের শুটিং করছি। ঈদের নাটক, আমাদের মেহেরজান। একুশে টিভিতে গত দুই বছর ঈদে নাটকটি প্রচারিত হয়েছে। এবারও হবে। শুনেছি, এবার নাকি চার দিনের জন্য নাটকটি তৈরি হচ্ছে। মজার গল্প। এখানে আমার সঙ্গে অভিনয়করছেন মীর সাব্বির।‘যাচাই’ নাটকটির কাজ কবে করেছিলেন?বছর তিনেক তো হবেই। যতটুকু মনে পড়ছে, বাবা তাঁর মেয়েকে বিয়ে দিতে চান। তাঁর কাছে পাত্র হিসেবে আছে দুজন। একজন ধনী আর অন্যজন এলাকার বখাটে ছেলে। মেয়েটির সামনে অর্থ আর ভালোবাসার হাতছানি। শেষ পর্যন্ত কোনটি জয় করবে তাকে—এই নিয়ে গল্প।‘সুবর্ণ স্বপ্ন’ ধারাবাহিকে কাজের খবর কী?কানাডায় যাওয়ার আগে নাটকটির কিছু কাজ করে গেছি। শুনেছি ঈদের পর আবার শুটিং হবে।