এক মাস বন্ধের পর কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বাস চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা এক মাস বন্ধ থাকার পর অবশেষে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সরাসরি বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছে। ফলে আজ শুক্রবার থেকে আগের নিয়মেই বাস চলাচল করছে। গত বুধবার দুপুরে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে দুই জেলার বাস মালিকদের দীর্ঘ আলোচনায় এ সিদ্ধান্ত হয়।কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি জহির উদ্দিন আহাম্মেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই জেলার বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন। তবে ওই বৈঠকে রাজধানী পরিবহন চলাচলের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। উল্লেখ্য, গত এক মাস ধরে কুষ্টিয়া-রাজবাড়ী বাস মালিকদের অন্তর্দ্বন্দ্বের কারণে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।