এক মাস সময় পেল সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধস্তন আদালতের বিচারকদের বেতন কাঠামো-সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে এক মাস সময় পেল সরকারপক্ষ। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এক মাস বেঁধে দেন।গত ১৯ জুলাই এক আদেশে সুপ্রিম কোর্ট নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন ১ অক্টোবরের (আজ) মধ্যে দাখিল করতে অর্থ সচিবের প্রতি নির্দেশ দেন। একই সঙ্গে আজ তাঁকে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুসারে অর্থ সচিব আজ আদালতে হাজির হয়েছিলেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিচার বিভাগ পৃথক করাসংক্রান্ত মাজদার হোসেন মামলার আইনজীবী আমীর-উল ইসলাম শুনানি করেন। শুনানিকালে আদালত বলেন, ‘এক মাস সময় দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আমরা প্রতিবেদন চাই। পরিপূর্ণ প্রতিবেদন নিয়ে আসবেন।’