এক মাসের মধ্যে শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ
এক মাসের মধ্যে শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন। আজ রোববার মতিঝিলে ফেডারেশন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বেশি দাম দিয়ে বিদ্যুত্ কেনার বিষয়ে ইঙ্গিত করে তৌফিক-ই-এলাহী বলেন, ‘বিদ্যুত্ ব্যবহার করতে হলে বিদ্যুত্ কিনতে হবে। নইলে বিদ্যুত্ পাওয়া যাবে না।’ বেশি দাম দিয়ে কিনলে বিদ্যুতের অপচয় কমবে বলে তিনি মনে করেন।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের পরিচালনায় সভায় বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রমুখ বক্তব্য দেন।