এক যুগ পর চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নবগঠিত উপদেষ্টা কমিটি আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরের সার্কিট হাউসে তাদের প্রথম বৈঠকে বসেছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে ৪২ সদস্যের কমিটিতে ৩২ জন অংশ নিয়েছেন।বন্দর ব্যবহারকারী ফোরাম এ সভা বয়কটের সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম চেম্বারসহ তিনটি ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি এ সভায় অংশ নেননি। সাংসদ এম এ লতিফ চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসেবে কিংবা স্থানীয় প্রতিনিধি হিসেবেও অংশ নেননি। সভার শুরুতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সেনাবাহিনী মোতায়েনের পর বন্দরে জাহাজের গড় অবস্থান সময় এখন তিন দিনে নেমেছে। বন্দরকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে জন্য এ কমিটি শুধু বন্দরের উন্নয়নে সুপারিশ করবে। অনেকে এ কমিটিকে মাথাভারী প্রশাসন হিসেবে তুলনা করেছে। অথচ এ কমিটির কোনো নির্বাহী ক্ষমতা নেই।সভায় বন্দরের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ বন্দরের দক্ষতার চিত্র তুলে ধরেন। বন্দর কর্তৃপক্ষ ৩৬টি আলোচ্যসূচি নিয়ে সভায় আলোচনা করছে। এর মধ্যে রয়েছে বন্দরের সেবার মান বাড়ানো, বার্থ অপারেটর ও শ্রমিকদের পারস্পরিক আস্থাহীনতা নিরসন, বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, এনসিটির পূর্ণ ব্যবহার নিশ্চিত করা, ট্রানজিট কার্গো ওঠানামা, যন্ত্রপাতি সংগ্রহের বিষয় ইত্যাদি।প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সর্বশেষ বৈঠক হয়। তখন থেকে নিয়মিত বিরতিতে কমিটি হলেও বৈঠক হয়নি।