মাছরাঙা টিভিতে আজ রাতে দেখানো হবে গেম শো ‘হারি জিতি নাহি লাজ’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন খাইরুল ইসলাম। কথা হলো তাঁর সঙ্গে।‘হারি জিতি নাহি লাজ’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এটি পারিবারিক গেম শো। এরই মধ্যে তিনটি পর্ব প্রচারিত হয়েছে। সাধারণ পরিবারগুলোর সঙ্গে তারকা পরিবারের সদস্যদের নিয়ে ‘হারি জিতি নাহি লাজ’। আমি এর আগে ‘তাৎক্ষণিক’, ‘হিং টিং ছট’ এবং ‘লাগ ভেলকি’ নামে তিনটি গেম শো করেছি। ‘হিং টিং ছট’ অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হয়েছিল। ‘হারি জিতি নাহি লাজ’ অনুষ্ঠানটি ‘হিং টিং ছট’-এর ছায়ারূপ। নতুন আর কোনো গেম শোর পরিকল্পনা আছে?‘আনলাকি থারটিন’ নামে নতুন একটি গেম শোর পরিকল্পনা করেছি। এটি হবে পুরোপুরি বিনোদননির্ভর।আপনি নাকি ঢাকা থিয়েটারের নতুন নাটকে অভিনয় করছেন?হ্যাঁ। সর্বশেষ ঢাকা থিয়েটারের যৈবতী কন্যার মন নাটকে অভিনয় করেছিলাম। তারপর এক যুগ পর নতুন নাটকের কাজ করছি। নাম নষ্টনীড়। রবীন্দ্রনাথের এই নাটকে আমি অমল চরিত্রে অভিনয় করছি। অনেক দিন পর মঞ্চে ফিরেছি। এত দিন মঞ্চকে খুব মিস করেছি। চ্যানেল আইয়ে আপনার অভিনীত ‘ফানুস’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।নাটকে আমার চরিত্রের নাম দিল মোহাম্মদ। পুরোটাই গ্রামের গল্প। এখন হুমায়ুন ফরীদি গ্রামের চেয়ারম্যান। সামনে দেখা যাবে, তাঁকে টেক্কা দিয়ে আমি চেয়ারম্যান হয়েছি।ঈদের জন্য কী কাজ করছেন?ঈদে ছয়-সাতটি নাটক প্রচার হওয়ার সম্ভাবনা আছে। আশরাফী মিঠু, মান্নান হীরা, জাহিদ বিপ্লব এবং খান মোহাম্মাদ বদরুদ্দীনের নাটক করছি। এ ছাড়া ঈদের কাজের বাইরে সম্প্রতি ক্ষণিকালয় নামে একটি ধারাবাহিকের শুটিং করছি। এটি লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করছেন আকরাম খান।