এক লাখ ২৩ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে ঝালকাঠি জেলায় এক লাখ ২৩ হাজার ৬২৩ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ১৮ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন আছাদউজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিয়ার মোহাম্মদ। সভায় জানানো হয়, জেলার ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৭ হাজার ৬৮৫ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের পাঁচ হাজার ৯৩৮ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ১৮ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও উন্নয়ন কমিটির সভাপতি মো. ইলিয়াছ লস্করের সভাপতিত্বে সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই, কৃষি সম্প্র্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. লুত্ফর রহমান ও কাঠালিয়া ইউএনও দেলোয়ার হোসেন মাতুব্বর বক্তব্য দেন।