এক সন্তানের জনক-জননীদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বিকেল তিনটায় শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।প্রশ্নোত্তর পর্বে সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক বলেন, এক সন্তানের জনক-জননীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। এরই মধ্যে এক সন্তানের দম্পতিদের সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৫২ জন। আর মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ২ শতাংশ। এ হার কমিয়ে আনার জন্য সরকার বিশেষায়িত হাসপাতাল করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।আজকের অধিবেশনে একটি বিল উত্থাপন ও একটি বিল পাস করা হবে। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। যে দুটি বিল উত্থাপিত হওয়ার জন্য দিনের কার্যসূচিতে রাখা হয়েছে, সেগুলো হলো মত্স্য ও পশুখাদ্য বিল-২০০৯ এবং মত্স্য ও হ্যাচারি বিল-২০১০।৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের পর অধিবেশনের বৈঠক আজ বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।