এক সপ্তাহে সপ্তম তিব্বতির আত্মাহুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে গতকাল শনিবার এক তিব্বতি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, এক সপ্তাহের মধ্যে এটি এ ধরনের সপ্তম ঘটনা।সিনহুয়া জানায়, চীনের গানসু প্রদেশে একটি বৌদ্ধ মঠের মাঠে ১৮ বছর বয়সী ওই তরুণ নিজের শরীরে আগুন লাগিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে তিব্বতে উত্তেজনা বিরাজ করছে।ভারতে নির্বাসিত তিব্বত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা শাসনের প্রতিবাদে ২০০৯ সাল থেকে তিব্বতিরা নিজেদের শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়ে আসছে। এখন পর্যন্ত ৬৯ জন তিব্বতি গায়ে আগুন দিয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ৫৪ জন।