এক সপ্তাহে ১০০ কোটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর মাত্র এক দিন বাদেই আসছে রা ওয়ান ছবিটি। শাহরুখ খানের বহু প্রতিক্ষিত এ ছবি যখন প্রেক্ষাগৃহে আসবে, ভারতজুড়ে তখন দিওয়ালি উৎসব। মানে ছুটি। তাই বিশেষজ্ঞদের ধারণা, প্রথম সপ্তাহেই রা ওয়ান ঘরে তুলবে ১০০ কোটি রুপি। উল্লেখ্য, ছবিটির জন্য প্রযোজকদের বাজেটই ছিল ১৫০ কোটি রুপি, অর্থাৎ অনুমান যদি ঠিক হয়, তাহলে এক সপ্তাহেই রা ওয়ান তুলে নেবে বিনিয়োগের পুরো অর্থ। কেননা এরই মধ্যে টিভি ও সংগীত স্বত্ব এবং হোম ভিডিও বিক্রি করে প্রযোজকদের হাতে এসেছে ৫০ কোটি রুপি। জি নিউজ ব্যুরো।