এক সপ্তাহের মধ্যেই সার্চ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে আগামী এক সপ্তাহের মধ্যেই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।মন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের উদ্দেশ্য ভালো ও সৎ। তবে তিনি অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংক বাঁচানোর যে প্রচারণা ড. মুহাম্মদ ইউনূস চালাচ্ছেন, তা সম্পূর্ণ ভুয়া।