এক হাজার ২৫ কোটি টাকা ব্যয়ে ৮৭ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকার এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এক হাজার ২৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৮৭টি প্রকল্প অনুমোদন করেছে। আরও প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে। আজ সোমবার সংসদে বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।এর আগে বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।