এক হাতেই অলিম্পিক জয়ের স্বপ্ন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের সময় একটি হাত ছিল না হোলি আর্নল্ডের। কিন্তু একটি হাত না থাকা তাঁর জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আগামী গ্রীষ্মেই পূরণ হতে যাচ্ছে তাঁর এত দিনের স্বপ্ন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবার প্যারা অলিম্পিক গেমসে পদক জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী তিনি। এই দৃঢ়-প্রত্যয়ী তরুণী নিজেকে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতার জন্য পুরোপুরি তৈরি করে নিয়েছেন। ২০১২ সালের লন্ডনের প্যারা অলিম্পিকে বর্শা নিক্ষেপ ইভেন্টে অংশ নিতে এখন পুরোপুরি প্রস্তুত তিনি।যুক্তরাষ্ট্রের ওয়েলসে জন্ম নেওয়া ১৭ বছরের তরুণী আর্নল্ড নিজেকে পরিপক্ব করার জন্য অনেক বছর ধরেই বর্শা নিক্ষেপের কৌশল রপ্ত করে আসছেন। কিন্তু ডান হাত না থাকায় পরিপূর্ণ ভারসাম্য রক্ষা করতে বারবার পেছনে ফিরে যেতে হয়েছে তাঁকে। কিন্তু এখন ওই সমস্যার সমাধান হয়েছে।একটি প্রতিষ্ঠানের বিশেষভাবে তৈরি একটি কৃত্রিম হাত লাগিয়ে শরীরে ভারসাম্য আনতে সক্ষম হয়েছেন আর্নল্ড। এ কারণে আবার নতুনভাবে স্বপ্ন দেখা। এ বছর গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক লাভের ব্যাপারে অত্যন্ত আশাবাদী তিনি।আর্নল্ডের মা জিল (৪৭) বলেন, ‘আমরা সবাই আর্নল্ডকে নিয়ে গর্বিত। একটি হাত না থাকা তার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। তার কাজের ক্ষেত্রে সেসব সময় দৃঢ়প্রতিজ্ঞ ছিল।’আর্নল্ডের মা আরও বলেন, ‘প্রথম দিকে একটি হাত নিয়ে বর্শা নিক্ষেপে তাকে সমস্যায় পড়তে হতো। কিন্তু বিশেষ ওজনের একটি কৃত্রিম হাত লাগানোর পর তার শক্তি ক্রমশ বাড়ছে।’এর আগে ২০০৮ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নেন আর্নল্ড। ওই সময় তাঁর বয়স ছিল ১৪। ওই বছর বর্শা নিক্ষেপ ইভেন্টে সবচেয়ে কম বয়স্ক প্রতিযোগীর খেতাব লাভ করে তিনি।