একই ছবিতে দুই বন্ধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্তব জীবনে দুই বন্ধু ইমন ও নিরব। বছর চারেক আগে প্রথমে একসঙ্গে অভিনয় করেছিলেন একই নাটকে। চয়নিকা চৌধুরীর এফএম সংবেদ। তাঁদের নায়িকা ছিলেন জয়া আহসান। এবার ইমন ও নিরব একসঙ্গে অভিনয় করছেন একই ছবিতে। নাম এই তো ভালোবাসা। ইমনের ভাষায়, ‘একেবারেই কমেডি ধাঁচের গল্প। আমরা দুই বন্ধু শুধু চাপাবাজি করি। আমরা যা না, তা-ই প্রচার করি। আমরা ধনী বাবার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করি। এরপর তাদের কাছ থেকে নানা ধরনের সুবিধা নিই।’নিরব বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করছি, খুব ভালো লাগছে।’এই তো ভালোবাসা ছবিতে তাঁদের নায়িকা একজন, নিপুণ। ইমন জানান, তিনি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন—পায়রা ও জোনাকির আলো। জোনাকির আলো ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু। মে মাসের প্রথম সপ্তাহে এ ছবির শুটিংয়ে অংশ নেবেন ইমন।