একই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মা ও ছেলের জন্মদিন একই দিনে, ১৯ জুলাই। নিউইয়র্কের বাসিন্দা পল পার্কার (৩২) ও তাঁর স্ত্রী জ্যাকুই (২৯) প্রতিবছর এই দিনে তাঁদের জন্মদিন পালন করে আসছিলেন। এবার এ দলে যোগ হচ্ছে তাঁদের প্রথম সন্তান। ১৯ জুলাই ছেলে-সন্তানের জন্ম দিয়েছেন জ্যাকুই। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে জ্যাকুই বলেন, মাত্র আধা ঘণ্টা পার হলেই ছেলের জন্মদিন ভিন্ন হতো। এখন থেকে তিনজনের জন্মদিন একই দিনে পালন করা যাবে। গত বৃহস্পতিবার নিউইয়র্ক ডেইলি নিউজ-এর খবরে এ তথ্য প্রকাশ করা হয়। ইউপিআই অনলাইন