বিটিভিতে আজ দুপুরে দেখানো হবে বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস। এর পরই থাকবে শিক্ষামূলক অনুষ্ঠান বিবিসি জানালা-মজায় মজায় শেখা। কাল রোববার সকাল আটটা ৪০ মিনিটে ও মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে অনুষ্ঠান দুটি পুনঃপ্রচার করা হবে। বিশ্বাস নাটকে অভিনয় করছেন আহমেদ রুবেল। কথা হলো তাঁর সঙ্গে।‘বিশ্বাস’ নাটকের আবদুল আলীর কথা বলুন।এই ধারাবাহিকে আবদুল আলীর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অভিনয় করার অনেক সুযোগ ছিল। সাধারণত টেলিভিশনে আমি যে ধরনের চরিত্রে কাজ করেছি, তা থেকে এটি একেবারেই আলাদা। নেতিবাচক চরিত্র। তার এসব কর্মকাণ্ডের পেছনে অনেক ঘটনা আছে, গল্প আছে।এ সপ্তাহে কী ঘটবে?এবারের পর্ব ‘সত্য-মিথ্যা’। আবদুল আলীর চ্যালেঞ্জের মুখোমুখি জারা। পরিস্থিতি দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে জারাকে। আবদুল আলীর তৈরি ফাঁদে অবিশ্বাস্য সংকটের মুখোমুখি লাবণী ও ফেরদৌস চাচা। জারা সাহায্য করতে পারবে শুধু একজনকে। কী করবে জারা? কঠিন হলেও সিদ্ধান্ত তাকে নিতে হবে।আর কোনো ধারাবাহিক করছেন?হ্যাঁ, নাসরীন জাহানের উপন্যাস ঈশ্বরের বাম হাত অবলম্বনে সুমন আনোয়ার একটি ধারাবাহিক তৈরি করছেন। নাম দূর পাহাড়ের বাতাসেরা। এখন যে ধরনের নাটক হচ্ছে, এটি সে রকম নয়। একটু অন্যরকম। এখানে আমি দুই ধরনের চরিত্রে অভিনয় করছি—দাদা ও ঔপন্যাসিক। কাজটা বেশ উপভোগ করছি।সেলিম আল দীনের ‘কীত্তনখোলা’ নাটকটি নিয়ে এখন ধারাবাহিক তৈরি হচ্ছে।সেলিম আল দীনের লেখা কীত্তনখোলা নিয়ে এর আগে মঞ্চ নাটক ও চলচ্চিত্র তৈরি হয়েছে। কোনোটাতেই আমার কাজ করার সুযোগ হয়নি। তবে ধারাবাহিকটিতে আমি কাজ করছি। গত মাসে নবাবগঞ্জে নাটকের প্রথম লটের কাজ করে এলাম। এর চিত্রনাট্যটা অসম্ভব ভালো। আসলে সেলিম আল দীনের লেখা নাটক কেউ যদি শুধু পাঠ করে, সেটাই শুনতে দারুণ লাগে।আপনি এর আগে ‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে’ ধারাবাহিকে কাজ করেছিলেন।এবারও তেমনি একটি কাজ করেছি। হেমায়েত উদ্দিন বীর বিক্রম ১৯৭১ সালে গাজীপুর থেকে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। পরে তিনি হেমায়েত বাহিনী গড়েছিলেন। বেশ কয়েকটি সম্মুখযুদ্ধ তাঁরা করেছিলেন। সেই সব ঘটনা নিয়ে দুই পর্বের একটি নাটক তৈরি হয়েছে। আগামী ২৫ ও ২৬ মার্চ বিটিভিতে এটি দেখানো হবে। এখানে আমি হেমায়েত উদ্দিনের চরিত্রে অভিনয় করেছি। বিনোদন প্রতিবেদক